লোরাটিন® Loratin মাত্রা ও ব্যবহার বিধি নির্দেশনা কার্যকারিতা
উপাদান : লোরাটাডিন ১০ মি.গ্রা. ট্যাবলেট, ১০ মি.গ্রা. ওরালী ডিসপারসিবল ট্যাবলেট এবং ৫ মি.গ্রা./৫ মি.লি. সাসপেনশন।
নির্দেশনা : এলার্জিক রাইনাইটিস, (সিজনাল এবং পেরিনিয়াল) ক্রনিক আর্টিকেরিয়া (চর্ম এলার্জি সহ)। মাত্রা ও ব্যবহার বিধি : বয়স্ক এবং ৬ বৎসরের বেশী বয়সের শিশুদের জন্য : একটি লোরাটিন® ১০ মি.গ্রা.
ট্যাবলেট অথবা একটি লোরাটিন® ফাস্ট ১০ মি.গ্রা. ট্যাবলেট অথবা দুই চা চামচ (১০ মি.লি.) লোরাটিন® সাসপেনশন প্রতিদিন একবার। ২ থেকে ৫ বৎসরের শিশুদের ক্ষেত্রে: অর্ধেক লোরাটিন® ফাস্ট (৫ মি.গ্রা.) দিনে ১ বার অথবা ১ চা চামচ (৫ মি.গ্রা.) লোরাটিন® সাসপেনশন প্রতিদিন একবার। লোরাটাডিন ২ বৎসরের নীচে বাচ্চাদের জন্য নির্দেশিত নয়। সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না : লোরাটাডিন এর প্রতি যাদের অতিমাত্রায় সংবেদনশীলতা রয়েছে, তাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না।
পার্শ্ব প্রতিক্রিয়া : তন্দ্রাচ্ছন্নতা, এন্টি-কলিনার্জিক প্রতিক্রিয়া, ক্লান্তিবোধ, বমি বমি ভাব, মাথা ব্যথা, ট্যাকিকার্ডিয়া এবং সিনকোপ দেখা যেতে পারে। গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে অতীব প্রয়োজনীয়তা না থাকলে লোরাটাডিন গ্রহণ করা উচিত নয়। লোরাটাডিন মায়ের দুধের সাথে নিঃসৃত হয়। তাই স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ইহা নির্দেশিত নয়।
সরবরাহ :
লোরাটিন® ট্যাবলেট : ১০ ী ১০ টি। লোরাটিন® ফাস্ট ট্যাবলেট : ১০ ী ১০ টি। লোরাটিন® সাসপেনশন : ৬০ মি.লি.। লোরাটিন® প−াস Loratin Plus
উপাদান : লোরাটাডিন ১০ মি.গ্রা. এবং স্যুডোএফিড্রিন সালফেট ২৪০ মি.গ্রা./ট্যাবলেট।
নির্দেশনা : লোরাটিন® প−াস ট্যাবলেট সিজনাল এবং পেরেনিয়াল এ্যালার্জিক রাইনাইটিসের লক্ষণসমূহ প্রশমনে নির্দেশিত। লোরাটিন® প−াস এ্যালার্জিক
রাইনাইটিস অথবা উর্দ্ধ শ্বাসনালীর অন্য কোন এল্যার্জিক কারণে নাক দিয়ে পানি পড়া, হাঁচি, চোখ চুলকানো ও পানি পড়া, ন্যাজাল কনজেশন, নাক ও গলায় চুলকানো, সাধারণ সর্দির লক্ষণসমূহ এবং সাইনোসাইটিসের কারণে সাইনাসের চাপ বৃদ্ধি সাময়িকভাবে দূর করে।
সেবন মাত্রা ও ব্যবহার বিধি : পূর্ণবয়স্ক ও ১২ বছর এবং তদুর্ধ বয়সী শিশু : লোরাটিন® প−াস : ১টি করে
ট্যাবলেট দিনে ১ বার। ১২ বছরের নীচের বয়সী শিশুদের ক্ষেত্রে এই ওষুধের কার্যকারিতা ও নিরাপত্তা এখন পর্যন্ত প্রমাণিত হয়নি।
সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না : এই ট্যাবলেটের যে কোন উপাদানের প্রতি অতিসংবেনদনশীলতার ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। তীব্র উচ্চরক্তচাপ, মারাত্মক করোনারী ধমনীর রোগে আক্রান্ত রোগী। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস মেলিটাস, ইস্কেমিক হার্ট ডিজিজ, উচ্চ ইন্ট্রাঅকুলার চাপ, হাইপার থাইরয়েডিজম, রেনাল ইমপেয়ারমেন্ট অথবা প্রস্টেটিক হাইপারট্রপি। যকৃতের সমস্যা যুক্ত রোগীর ক্ষেত্রে এই ওষুধ পরিহার করা উচিত। পার্শ্ব প্রতিক্রিয়া : লোরাটাডিন- স্যুডোএফিড্রিন সালফেট ট্যাবলেট সাধারণত সুসহনীয়। সাধারণ পার্শ্ব-প্রতিক্রিয়ার মধ্যে মাথা ব্যথা, বমি বমি ভাব, মাথা ঘোরা, নিদ্রাহীনতা, শুষ্ক মুখগহŸর, ঘুম-ঘুম ভাব, নার্ভাসনেস, কান্তি, বদ হজম,ক্ষুধামন্দা, পিপাসা ইত্যাদি উলে−খযোগ্য।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার : গর্ভাবস্থায় : প্রাণীদের ক্ষেত্রে এই ওষুধের কোন টেরাটোজেনিক প্রভাবের প্রমাণ পাওয়া যায়নি। শুধুমাত্র অত্যধিক প্রয়োজন মনে হলেই গর্ভাবস্থায় ব্যবহার করা যেতে পারে। স্তন্যদানকালে : মাতৃদুগ্ধে এই কম্বাইন্ড ড্রাগ নিঃসৃত হয় কিনা তা এখন পর্যন্ত জানা যায়নি। তদুপরি স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করা হয়েছে।
সরবরাহ :
লোরাটিন® প−াস ট্যাবলেট : ৫ ী ১০টি ।
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ