আলীগর আন্দোলন
উপমহাদেশে বিভিন্ন বিদ্রোহ ও সংগ্রাম (আলীগর আন্দোলন)
আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ভারতের উত্তর প্রদেশ অঙ্গরাজ্যের আলীগড় শহরে অবস্থিত। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের আদলে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি বৃটিশ রাজত্বের সময় ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটিতে পরিগণিত হয়। তৎকালীন অনেক সনামধন্য মুসলিম চিন্তাবিত ও উর্দূ ভাষার বিখ্যাত কবি ও লেখক এই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন। এসকল তরুন মুসলিমদের মধ্যে রাজনৈতিক সচেতনতা ও বিজ্ঞানমনস্ক আলোচনা শুরু হয়।এরূপ কর্মকান্ড গুলো পিছিয়ে পড়া মুসলিমদের উন্নতির জন্য করাহত যা আলীগড় আন্দোলন হিসাবে পরিচিত।