বাংলাদেশের লবন শিল্প
লবন শিল্প
লবণ শিল্প লবণ বাংলাদেশের সমুদ্র উপকূলীয় অঞ্চলে উৎপন্ন হয়। বাংলাদেশের চট্টগ্রাম ও কক্সবাজারে সমুদ্রের লোনা পানি দ্বারা ডিসেম্বর হতে মধ্য মে পর্যন্ত দীর্ঘকাল যাবৎ লবণ উৎপাদিত হয়ে আসছে। বর্তমানে খুলনা ও সাতক্ষীরা অঞ্চলেও লবণ উৎপাদন শুরু হয়েছে। আগেকার মানুষ সমুদ্রের পানি কাঠের চুলায় জ্বাল দিয়ে বা রোদে শুকিয়ে (সৌর পদ্ধতিতে) লবণ উৎপাদন করতো যা নিকট অতীত পর্যন্ত চালু ছিল।
২০০০-২০০১ মৌসুম হতে নতুন পদ্ধতিতে (পলিথিন পদ্ধতি) লবণ উৎপাদন শুরু হয়েছে। সনাতন পদ্ধতিতে একর প্রতি লবণের উৎপাদন ছিল ১৭.২৫ মেট্রিক টন এবং নতুন পদ্ধতিতে প্রতি একরে লবণ উৎপাদিত হয় প্রায় ২১ মেট্রিক টন। নতুন পদ্ধতিতে সনাতন পদ্ধতির তুলনায় ৩৫% অধিক ও আন্তর্জাতিক মানের লবণ উৎপাদিত হয়, যা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব।