কর ন্যায়পাল

কর ন্যায়পাল

রাজস্ব আদায়ের ক্ষেত্রে সর্বাত্মক স্বচ্ছতা আনয়ন, কর আদায়ে নিয়োজিত ব্যক্তিদের দুর্নীতি প্রতিরোধ এবং এতদসংক্রান্ত ব্যাপারে জবাবদিহিতা নিশ্চিতকরণে কর ন্যায়পাল পদ সৃষ্টি করা হয়।


ন্যায়পাল

বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধানের ৭৭ নং অনুচ্ছেদে তিনটি ধারায় ন্যায়পাল পদ সৃষ্টির বিধান রয়েছে। ১৯৮০ সালে সাংবিধানিক বিধিবদ্ধতায় ‘ন্যায়পাল আইন’ জাতীয় সংসদে পাশ হয়। সুইডিশ শব্দ Ombudsman থেকে বাংলায় ন্যায়পাল শব্দটির উদ্ভব। পৃথিবীর প্রথম ১৮০৯ সালে সুইডেনে ন্যায়পাল প্রতিষ্ঠিত হয়। ভারত, পাকিস্তান, শ্রীলংকা, আর্জেন্টিনা, স্পেন, কলম্বিয়া ও ইংল্যান্ডে বিভিন্ন নামে ন্যায়পাল রয়েছে।