বাংলাদেশের মৎস সম্পদ

বাংলাদেশের মৎস সম্পদ

মাছ (Fish)  পাখনা ও সাধারণত দেহের উপরিভাগে অাঁশযুক্ত, ফুলকাবিশিষ্ট জলচর মেরুদন্ডী প্রাণী। মাছকে চারটি শ্রেণীতে ভাগ করা হয়, যথা: Agnatha, Chondricthyes, Osteichthyes এবং Placodermi। Agnatha-তে অন্তর্ভুক্ত আদিম চোয়ালহীন Cyclostomes (lampreys, hagfishes) এবং বিলুপ্ত Ostracoderms। Placodermi- চোয়ালযুক্ত বিলুপ্ত বর্মাবৃত মাছ; Chondricthyes- হাঙর, রে (Ray) ও অন্যান্য কোমলাস্থির মাছ, যাদের সবগুলিরই প্রধানত কোমলাস্থিময় কংকাল থাকে; এবং Osteichthyes- অস্থিময় মাছ, যাদের সিংহভাগই খাবার উপযোগী। কতগুলি জলজ অমেরুদন্ডী প্রাণীর নামের সঙ্গে ‘মাছ’ নাম ব্যবহার করলেও সেগুলি প্রকৃত মাছ নয়। উদাহরণ হিসেবে, কাটলফিশ (Cephalopoda শ্রেণীর mollusk, অক্টোপাসের সগোত্র), জেলিফিশ (coelenterates), স্টারফিশ বা তারামাছ (echinoderms) ও শেলফিশ (অয়েস্টার ও ক্ল্যাম জাতীয় mollusk) এবং ক্রে-ফিশ (arthropod) ইত্যাদি উল্লেখযোগ্য।

বিস্তারিত

বাংলাদেশের প্রানী ও প্রাণিজ সম্পদ

মানুষ, গৃহপালিত পশুপাখি এবং মাছ ব্যতীত প্রাকৃতিক  পরিবেশে বসবাসকারী মেরুদন্ডী প্রাণী।  উভচর, সরীসৃপ, পাখি এবং স্তন্যপায়ীর সদস্য, তাদের ডিম ও শাবক বন্যপ্রাণীদের অন্তর্ভুক্ত। মানুষের যত্ন ও সাহায্য ছাড়াই বন্যপ্রাণী স্বাধীনভাবে বাস করতে পারে। তবে বন্যপ্রাণী হলেই যে তাকে বনে-জঙ্গলে বাস করতে হবে এমন কোন কথা নেই। ঘরের টিকটিকি, বাড়ির আশেপাশের চড়ুই, কতুতর, শালিক, কাক সবই বন্যপ্রাণী।

বিস্তারিত