সাঁতার

সাঁতার

সাঁতার (ইংরেজি: Swimming) এক ধরনের জলক্রীড়া প্রতিযোগিতাবিশেষ, যাতে প্রতিযোগীরা নির্দিষ্ট দূরত্বে দ্রুত অতিক্রমণের জন্য সচেষ্ট থাকেন। যিনি সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তিনি সর্বসমক্ষে সাঁতারু নামে অভিহিত হন। বিভিন্ন দূরত্বে ও পর্যায়ের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। তন্মধ্যে ১৮৯৬ গ্রীষ্মকালীন অলিম্পিক্‌স প্রতিযোগিতায় সাঁতারের সর্বপ্রথম অন্তর্ভুক্তি ঘটে। বর্তমানে অলিম্পিক ক্রীড়ায় ১০০ মিটার থেকে শুরু করে ১৫০০ মিটার দূরত্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রীড়া হিসেবে পরিচিত। অন্যান্য সাঁতারবিষয়ক প্রতিযোগিতার মধ্যে রয়েছে - ডাইভিং, সিনক্রোনাইজড সাঁতার এবং ওয়াটার পোলো।

এ ক্রীড়াটি ফিনা বা ফেডারেশন ইন্টারনেশিওন্যাল দ্য নেটেশন কর্তৃক আন্তর্জাতিকভাবে পরিচালিত হয়। ফিনা অনুমোদিত প্রতিযোগিতা আয়োজনের জন্যে ২৫ বা ৫০ মিটার দৈর্ঘ্যের ক্ষুদ্র জলাশয় বা পুলের প্রয়োজন পড়ে।

বিস্তারিত