হোসেন শাহী বংশ<br/>আলাউদ্দিন হুসেন শাহঃ

হোসেন শাহী বংশ

আলাউদ্দিন হুসেন শাহঃ

সুলতান আলাউদ্দিন হুসেন শাহ হলেন বাংলার সুলতানদের মধ্যে শ্রেষ্ঠ (১৪৯৩-১৫১৯)। তার সময়ে সেনাপতি পরাগল খানের উৎসাহে কবীন্দ্র পরমেশ্বর মহাভারতের একাংশ বাংলায় অনুবাদ করেন। পরাগল খানের পুত্র ছুটি খানের পৃষ্ঠপোষকতায় শ্রীকর নন্দী মহাভারতের একাংশ বাংলায় অনুবাদ করেন। সুলতান হুসেন শাহের সময়ে কবি মালাধর বসু ও বিজয় গুপ্ত তার রাজসভা অলংকৃত করেন্ মালাধর বসুকে সুলতান গুণরাজ খান উপাধি দান, করেন। সুলতান আলাউদ্দিন হুসেন শাহের হিন্দু প্রজাগণ তাকে নৃপতি তিলক ও জগত ভুষণ উপাধিতে ভূষিত করেন। তাকে বাদশাহ আকবরের সাথে তুলনা করা হয়। বৈষ্ণব ধর্মের প্রচারক শ্রী চৈতন্যদেব তার নিকট খুব সন্মান লাভ করেন। তিনি গৌড়ের ছোট সোনা মসজিদ নির্মাণ করেন। তার সময়ে বাংলার রাজধানী ছিল গৌড়ের একডালা।