চিত্তরঞ্জন সাহা (১৯২৭-২০০৭)

চিত্তরঞ্জন সাহা (১৯২৭-২০০৭)

জন্ম: শ্রী চিত্তরঞ্জন সাহা ১৯২৭ সালে ১ জানুয়ারি নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন।

বিশেষ পরিচয়: বাংলা একাডেমি প্রাঙ্গণে একুশে বই মেলার প্রথম উদ্যোক্তা।

কর্মজীবন: ১৯৫১ সালে চৌমুহনীতে ‘পুঁথিঘর’ নামে ব্যাক্তিমালিকাধীন একটি পুস্তক প্রকাশনা ও বিক্রয় প্রতিষ্ঠান গড়ে তোলেন। স্বাধীনতা উত্তর বাংলাদেশে সৃজনশীল সাহিত্যকে উৎসাহিত করার জন্য তিনি গড়ে তোলেন ‘মুক্তধারা’ নামক প্রকাশনা সংস্থাটি।

পুরস্কার: ২০০৫ সালে শিক্ষা ক্ষেত্রে অবদান রাখায় একুশে পদক লাভ করেন।

মৃত্যু: ২৬ ডিসেম্বর ২০০৭, ঢাকায়।