তফাজ্জল হোসেন মানিক মিয়া (১৯১১-১৯৬৯)

তফাজ্জল হোসেন মানিক মিয়া (১৯১১-১৯৬৯)

জন্ম: তফাজ্জল হোসেন মানিক মিয়া ১৯১১ সালে পিরোজপুর জেলার  ভান্ডারিয়ায় জন্মগ্রহণ করেন।

বিশেষ পরিচয়: বিশিষ্ট সাংবাদিক, রাজনীতিবিদ এবং দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা হিসেবে।

শিক্ষা; তিনি পিরোজপুর উচ্চ বিদ্যালয় হতে এন্ট্রাস পাস করেন এবং ১৯৩৫ সালে বরিশাল বজ্রমোহন কলেজ হতে বিএ পাস করেন।

কর্ম জীবন: তিনি বরিশাল জেলা গণযোগাযোগ বিভাগের কর্মকর্তা হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। ১৯৪৭ সালে সোহরাওয়ার্দী কর্তৃক প্রতিষ্ঠিত দৈনিক ইত্তেফাক পত্রিকার পরিচালনা পর্যদর সচিব হিসেবে যোগদান করেন। ১৯৪৮ সালে ঢাকা হতে প্রকাশিত সাপ্তাহিক ইত্তেফাক পত্রিকার সম্পাদক হিসেবে যোগদান করেন। ১৯৫৩ সালে তার সম্পাদনায় সাপ্তাহিক ইত্তেফাক দৈনিক পত্রিকা হিসাবে প্রকাশিত হয়।

মৃত্যু: ১ জুলাই ১৯৬৯ সালে পাকিস্তানে।