বঙ্গবীর এম.এ.জি ওসমানী (১৯১৮-১৯৮৪)
বঙ্গবীর এম.এ.জি ওসমানী (১৯১৮-১৯৮৪)
১৯১৮ সালের ১ সেপ্টেম্বর সুনামগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তিনি সশস্ত্র ও মুক্তিবাহিনীর প্রধান হিসাবে কাজ করেন। ১৯৮৪ সালের ১৬ ফেব্রুয়ারি তিনি পরলোক গমন করেন।
সাধক/বিজ্ঞানী/শিল্পী
অতীশ দীপঙ্কর (৯৮২-১০৫৩)
জন্ম: অতীশ দীপঙ্কর ৯৮২ খ্রিস্টাব্দে বিক্রমপুর পরগণার বজ্রযোগিনী গ্রামে জন্মগ্রহন করেন। তার পিতা রাজা কল্যাণশ্রী ও মাতা রানী প্রভাবতী তার নাম রাখেন আদিনাথ চন্দ্রগর্ভ।
বিশেষ পরিচয়; জ্ঞান তাপস।
ধর্মকর্ম: ৩১ বছর বয়সে তিনি মালয়দেশের সুবর্ণ দ্বীপে গমন করেন।
সেখানে প্রখ্যাত আচার্য ধর্মকীর্তির কাছে ১২ বছর বৌদ্ধশাস্ত্র অধ্যায়ন করে গভীর পন্ডিত্য অর্জন শেষে ৪৪ বছর বয়সে তিনি ভারতবর্ষে প্রত্যাবর্তন করেন।
মৃত্যু: ১০৫৩ সালে তিনি দেহত্যাগ করেন।