জগদীশচন্দ্র বসু (১৮৫৮-১৯৩৭)

জগদীশচন্দ্র বসু (১৮৫৮-১৯৩৭)

জন্ম: বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু ১৮৫৮ সালের ৩০ নভেম্বর মুন্সিগঞ্জ জেলার রাঢ়িখাল গ্রামে জন্মগ্রহণ করেন।

শিক্ষা জীবন: তিনি ফরিদপুরের গ্রামাঞ্চল হতে প্রাথমিক শিক্ষা লাভ করেন। তিনি ১৮৭৫ সালে ঢাকার সেন্ট জেভিয়ার্স স্কুল অ্যান্ড কলেজ থেকে এন্ট্রান্স পাস করেন। ১৮৭৯ সালে বিজ্ঞান বিভাগের বিও এবং ১৮৮৪ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি নেন।

বিশেষ পরিচয়: “স্যার’ বলে খ্যাত এবং উদ্ভিদের প্রাণ আবিস্কারক।

কর্ম: পদার্থ বিদ্যা ও উদ্ভিদবিদ্যায় তার গভীর অবদান শুধু বাঙালির ইতিহাসে নয় বিশ্ব ইতহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ১৮৯৪ সালে তিনি বৈদ্যুতিক তরঙ্গের ওপর গবেষণা শুরু করেন এবং এর ফলে ১৮৯৬ থেকে ১৯০৭ সাল পর্যন্ত তিনি জীব ও জড় বস্তুর উপর বৈদ্যুতিক প্রতিক্রিয়ার ওপর গবেষণা শুরু করেন। তিনিই প্রথম মাইক্রোওয়েভ তরঙ্গের ওপর সফল গবেষণা চালান এবং এর ভিত্তিতে পরে রেডিও উদ্ভাবন করেন।

 

মৃত্যু: ২৩ নভেম্বর ১৯৩৭ সালে তিনি মৃত্যুবরণ করেন।