শাহজাদা মুহম্মদ সুজা (১৬৩৮-১৬৬০)
শাহজাদা মুহম্মদ সুজা (১৬৩৮-১৬৬০) ঃ
সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র শাহজাদা সুজার শাসনামল ছিল বাংলার জন্য স্বর্ণযুগ। ১৬৪২ সালে ঊড়িষ্যা প্রদেশকে সুজার অধীনে দেয়া হয়। তিনি বড় কাটরা, ধানমন্ডি ঈদগাহ মাঠ নির্মাণ করেন। জনৈক ইংরেজ চিকিৎসকের চিকিৎসায় তার কন্যা আরোগ্য লাভ করলে তিনি ১৬৫১ সালে ইংরেজদের বার্ষিক মাত্র তিন হাজার টাকার বিনিময়ে বাংলায় বণিজ্য করার সুযোগ দেন। ১৬৩৮ সালে তিনি বাংলার রাজধানী ঢাকা হতে রাজমহলে স্থানান্তরিত করেন। সম্রাট শাহজাহানের পর আওরঙ্গজেব সিংহাসনে আরোহণ করলে তিনি সেনাপতি মীর জুমলার হাতে পরাজিত হন এবং আরাকানে পালিয়ে যান।