নবাব সিরাজউদ্দৌলাঃ

নবাব সিরাজউদ্দৌলাঃ

সিরাজউদ্দৌলা ১৭৩৩ সালে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম যইনুদ্দীন এবং মাতার নাম আমিনা। মাতামহ নবাবের মৃত্যু হলে মাত্র তেইশ বছর বয়সে ১৭৫৬ সালে তিনি সিংহাসন লাভ করেন। ১৭৫৬ সালের জুন মাসে তিনি ইংরেজদের কাসিমবাজার দুর্গ অধিকার করেন। একই মাসে তিনি কলকাতা জয় করে নাম  রাখেন ‘আলীনগর’। ১৭৫৬ সালের অক্টোবরে ‘মনিহারী যু্দ্ধে’ শওকত জংকে পরাজিত ও নিহত করে তিনি পূর্ণিয়া অধিকার করেন। ১৭৫৭ সালের ৪ ফেব্রুয়ারী তিনি ইংরেজদের সাথে ‘আলীনগরের সন্ধি’ করেন। দেশী অমাত্য ও নবাব বিরোধীদের ষড়যন্ত্রে এবং মীরজাফরের বিশ্বাসঘাতকতায় ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর প্রান্তরে নবাব পরাজিত হন। পলায়নকালে পাটনার পথে রাজমহলের নিকট ধৃত হয়ে মুর্শিদাবাদে আনীত হন। ২ জুলাই, ১৭৫৭ মীরজাফরের পুত্র মীরনের নির্দেশে সিরাজউদ্দৌলা তার এক সময়ের আশ্রিত মোহাম্মদী বেগের হাতে নিহত হন। তিনি মাত্র এক বছর আড়াঁই মাস বাংলার নবাব ছিলেন। তিনি বাংলার শেষ স্বাধীন নবাব। পলাশীর যুদ্ধের মধ্য দিয়ে বাংলায় ইংরেজ শাসনের ভিত্তি স্থাপিত হয় এবং এটি ভারতের ইতিহাসে নতুন যুগের সুচনা করে। একই সাথে বাংলায় মধ্যযুগের শাসনের সমাপ্তি হয়। তবে ইংরেজদের বাংলার শাসনভার গ্রহণের পূর্ব পর্যন্ত মধ্যযুগের রেশ আরো কিছুদিন টিকে ছিল।

মীরজাফর ,মীরকাসিমঃ