ময়নামতিঃ

ময়নামতিঃ

ময়নামতি বাংলাদেশের কুমিল্লায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থান। ময়নামতি প্রত্নস্থল হলো লালমাই অঞ্চলের প্রাচীনতম সভ্যতার নিদর্শন। বর্তমানে ময়নামতি অঞ্চলে যে ধ্বংসস্তুপ দেখা যায় তা প্রকৃত পক্ষে একটি প্রাচীন নগরী ও বৌদ্ধ সভ্যতার অবশিষ্টাংশ। প্রত্নতাত্বিকদের মতে ইহা ‘জয়বর্মান্তবসাক’ নামক একটি প্রাচীন নগরীর অংশ বিশেষ। ধারণা করা হয় ময়নামতির ধ্বংসস্তূপে প্রাপ্ত নিদর্শনসমূহ অষ্টম শতাব্দীর।