হিউয়েন সাংঃ

হিউয়েন সাংঃ

চীন দেশীয় বৌদ্ধ পন্ডিত হিউয়েন সাং সম্রাট হর্ষবর্ধনের রাজত্বকালে উপমহাদেশে আসেন। তিনি ৬৩০ থেকে ৬৪৪ সাল পর্যন্ত উপমহাদেশে অবস্থান করেন। তিনি হর্ষবর্ধনের রাজধানী পাটলীপুত্রের দক্ষিণে নালন্দা বিশ্ববিদ্যালয়ে (বর্তমান পাটনা শহরের অদূরে বড়গাঁও নামক স্থানে) পাঁচ বছর অধ্যয়ন ও পুঁথি নকল করেন। বাঙালি পন্ডিত শীলভদ্র ছিলেন তখন এ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ। এটি ছিল তৎকালে বৌদ্ধদের শ্রেষ্ঠ শিক্ষাকেন্দ্র।