মহাবীর আলেকজান্ডার
মহাবীর আলেকজান্ডার
গ্রিস অঞ্চলের ম্যসিডনের রাজা ছিলেন মহাবীর আলেকজান্ডার। তার প্রাচ্যদেশীয় নাম সিকান্দার শাহ বা বাদশা সিকান্দার। তার শিক্ষক ছিলেন বিখ্যাত গ্রীক পন্ডিত এরিস্টটল। খ্রিস্টপূর্ব ৩৩৫ অব্দে পিতার মৃত্যুর পর তিনি ম্যাসিডনের সিংহাসনে আরহন করেন। দিগ্বিজয়ী বীর হিসেবে তিনি পূর্বদিকে রাজ্য জয় এবং ভারতবর্ষে সাম্রাজ্য বিস্তারে সচেষ্ট হন। ৩২৭ অব্দে সিন্ধু নদের পশ্চিমাঞ্চল জয়লাভের পর তার সেনাবাহিনী পূর্বদিকে আর অগ্রসর হয়নি। বিজিত অঞ্চলের শাসনভার সেনাপতি সেলুকাসের হস্তে ন্যস্ত করে তিনি ম্যাসিডনে ফিরে যাবার পথে ৩২৫ খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনের নিকটে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে প্রাণত্যাগ করেন। তখন তার বয়স ছিল মাত্র তেত্রিশ বছর। আলেকজান্ডারের শাসনামল থেকে প্রাচীন ভারতের ইতিহাসের তথ্য পাওয়া যায়।