বাংলাদেশে মোবাইল ফোন
বাংলাদেশে মোবাইল ফোন
১৯৯৩ সালে সিটিসেল কোম্পানির মাধ্যমে বাংলাদেশ মোবাইল ফোনের জগতে প্রবেশ করে। এ বছর সরকার সিটিসেল কোম্পানিকে লাইসেন্স প্রদান করে। ১৯৯৩ থেকে ১৯৯৬ পর্যন্ত মোবাইল ফোন ছিল সাধারণ মানুষ বা মধ্যবিত্তের কাছে স্বপ্নের মতো। পরে ১৯৯৬ সালে সরকার গ্রামীন ফোন, একটেল এবং সেবা-এ তিনটি কোম্পানিকে মোবাইল ফোনের লাইসেন্স দেয়ায় প্রতিযোগিতা শুরু হয় মোবাইল কোম্পানিগুলোর মধ্যে। মোবাইল ফোন মধ্যবিত্তের নাগালের মধ্যে আসে। পরবর্তীতে টেলিটক এবং এয়ারটেল মোবাইল ফোন বাজারে ছেড়েছে।