বাংলার রাজনৈতিক ইতিহাস(বেঙ্গল প্যাক্ট (১৯২৩))
বাংলার রাজনৈতিক ইতিহাস(বেঙ্গল প্যাক্ট (১৯২৩))
১৯২০-২৪ সালে খিলাফত ও অসহযোগ আন্দোলনের মাধ্যমে হিন্দু-মুসলমান ঐক্যবদ্ধ ব্রিটিশ বিরোধী আন্দোলন ছিল খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু দেশীয় আন্তর্জাতিক পরিস্থিতি এবং ব্রিটিশ শাসন ও দমন নীতির জন্য এ আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হয়। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের নেতৃত্বে বাংলা চুক্তি স্বাক্ষরিত হয় এবং হিন্দু-মুসলমানদের মধ্যে ঐক্যের পথ পুনরায় উম্মোচন করে কিন্তু শেষ পর্যন্ত তাও বাধাগ্রস্ত হয়।