বিশ্বের জাতীয় বিষয়াবলী

বিশ্বের জাতীয় বিষয়াবলী বিভিন্ন দেশের জাতীয় ফুল

জাতীয় ফুল (ইংরেজি: Floral emblem) কোনো একটি নির্দিষ্ট দেশের উদ্ভিদের ফুলের প্রতীক যা ঐ দেশের স্বতন্ত্র ভৌগোলিক আয়তন ও পরিচিতি বহন করে। কোনো কোনো দেশে জাতীয় ফুলকে দেশব্যাপী পরিচিতি রয়েছে, আবার কোনো বিভাগ কিংবা উপ-বিভাগেরও প্রতীকি পরিচিতি বহন করে থাকে। বিভিন্ন মানদন্ডে জাতীয় ফুলের মর্যাদা প্রদান করা হয়ে থাকে। সরকারি সিদ্ধান্ত কিংবা অনানুষ্ঠানিকভাবে জনগণের মতামতের প্রেক্ষিতে জাতীয় ফুল হিসেবে কোনো একটি জনপ্রিয় ও অতি পরিচিত ফুলকে নির্ধারণ করা হয়। বিশেষ ধরণের ফুলকে জাতীয় ফুলের মর্যাদা প্রদানের ক্ষেত্রে অস্ট্রেলিয়া এবং কানাডা মূখ্য ভূমিকা পালন করেছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় ফুলের চেয়ে রাজ্য কর্তৃক নির্ধারিত ফুলই বেশি ব্যবহৃত হয়।

বাংলাদেশের জাতীয় ফুল হিসেবে রয়েছে সাদা শাপলা (Nymphaea nouchali) যাকে সচরাচর শাপলা নামে অভিহিত করা হয়।

বিস্তারিত