দক্ষিন আমেরিকা মহাদেশ

দক্ষিন আমেরিকা মহাদেশ

সাধারণ আলোচনা: পৃথিবীর সাত মহাদেশের মধ্যে চতুর্থ বৃহত্তম মহাদেশ দক্ষিণ আমেরিকা মহাদেশ।মহাদেশটির আয়তন ১,৭৮,২০,০০০ বর্গ কিলোমিটার, যা পৃথিবীর মোট স্থলভাগের ১২%। আয়তনের দিক থেকে এশিয়া, আফ্রিকা ও উত্তর আমেরিকার পরেই এর স্থান। বিষুবরেখা ও মকরক্রান্তির দুই পাশ জুড়ে এর বিস্তৃতি। মহাদেশটি উত্তরে পানামা স্থলযোটকের মাধ্যমে মধ্য ও উত্তর আমেরিকার সাথে যুক্ত। উত্তরে ক্যারিবীয় সাগর থেকে দক্ষিণে হর্ন অন্তরীপ  পর্যন্ত মহাদেশটির দৈর্ঘ্য ৭,৪০০ কিলোমিটার। আর পূর্ব-পশ্চিমে এর সর্বোচ্চ দৈর্ঘ্য আটলান্টিক মহাসাগরের উপকূলে অবস্থিত ব্রাজিলের পুন্তা দু সেইক্সাস থেকে প্রশান্ত মহাসগরীয় উপকুলে অবস্থিত পেরুর পুন্তা পারিনিয়াস পর্যন্ত ৫,১৬০  কিলোমিটার। ২০১৩ সালে দক্ষিন আমেরিকার জনসংখ্যা ছিল ৩৮ কোটি এগুলো যথাক্রমে আর্জেন্টিনা, বলিভিয়া, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, পেরু, উরুগুয়ে, এবং ভেনিজুয়েলা। দুইটি রাষ্ট্র প্রাক্তন উপনিবেশ যথা গায়ানা ব্রিটেনের এবং সুরিনাম নেদারল্যান্ডের। এছাড়াও দক্ষিণ আমেরিকাতে ফরাসি গায়ানা বা গুইয়ান নামে ফ্রান্সের একটি দেপার্তাম অবস্থিত। মহাদেশটি থেকে বিরাট দুরত্বে প্রশান্ত মহাসাগরে অবস্থিত অনেকগুলি প্রশাসনিক অঞ্চল আছে, যেগুলি দক্ষিন আমেরিকার বিভিন্ন রাষ্ট্রের অংশ। এদের মধ্যে আছে চিলির হুয়ান ফের্নান্দেস দ্বীপপুঞ্জ ও ইস্টার দ্বীপ এবং ইকুয়েডরের গালাপাগোস দ্বীপপুঞ্জ। উপকূলের কাছে অবস্থিত মহাসাগরীয় অঞ্চলগুলির মধ্যে আছে আটলান্টিক মহাসাগরে অবস্থিত ব্রাজিলের ফের্নান্দু দি নোরোনিয়া দ্বীপপুঞ্জ। এই দ্বীপপুঞ্জটিকে আর্জেন্টিনা ইসলাস মালভিনাস নামে ডাকে এবং এগুলিকে নিজেদের বলে দাবিী করে। দক্ষিণ আমেরিকার তটরেখা তুলনামূলক ভাবে নিয়মিত প্রকৃতির, তবে একবারে দক্ষিণে ও দক্ষিণ-পশ্চিমে অনেক ফিয়র্ডের উপস্থিতির কারণে তটরেখা অত্যন্ত ভগ্ন।

 

 

অবস্থানগত পরিচিতি

অঞ্চল

দেশের সংখ্যা

দেশ সমুহ

দক্ষিণ আমেরিকা

১২টি

১. ব্রাজিল ২. বলিভিয়া ৩. কলম্বিয়া ৪. ভেনিজুয়েলা ৫. সুরিনাম ৬. আর্জেন্টিনা ৭. পেরু ৮. ইকুয়েডর ৯. চিলি ১০. উরুগুয়ে ১১. গায়ানা ১২. প্যারাগুয়ে।