চৈনিক সভ্যতা

চৈনিক সভ্যতা

খ্রিস্টপূর্ব ৩,০০০ অব্দে চীনের হোয়াংহো ও ইয়াংসিকিয়াং নদীর উর্বর অঞ্চলে চৈনিক সভ্রতা গড়ে উঠে। এ সময় চীনারা ব্রোঞ্জ ধাতুর ব্যবহার জানত। তারা ঘোড়া টানা রথ ব্যবহার  করত। খ্রিস্টপূর্ব ১৭৬০ অব্দে সাং রাজবংশ প্রতিষ্ঠার পর চীনা সভ্যতার ব্যাপক উন্নতি ঘটে। চীনের সমাজব্যবস্থা তখন চারটি ভাগে বিভক্ত ছিল-রাজা, বুদ্ধিজীবী, জনগণ ও ক্রীতদাস। চীনারা তাদের রাজাকে ‘ঈশ্বরের পুত্র’ বলে মনে করত। কনফুসিয়াস ছিলেন চীনের সবচেয়ে প্রভাবশালী দার্শনিক।