ফিনিশীয় সভ্যতা
ফিনিশীয় সভ্যতা
খ্রিষ্টপূর্ব ১৮০০ অব্দ থেকে লেবানন ও ভূ-মধ্যসাগরের মাঝামাঝি অঞ্চলে ও সভ্যতা গড়ে ওঠে। সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের পরিচয় হলো শ্রেষ্ঠ নাবিক ও জাহাজ নির্মাতা হিসেবে। এদের মূল পেশা ছিল বাণিজ্য। ফিনিশীয় নাবিকরা ধ্রুবতারা দেখে রাতে জাহাজ চালাতে পারত। এরা ২২টি ব্যঞ্জনবর্ণের সমন্বয়ে বর্ণমালা উদ্ভাবন করে। আধুনিক বর্ণমালার সূচনা এখান থেকেই। এরা কালি, কলম ও কাগজের ব্যবহার জানত। আলেকজান্ডারের হাতে ফিনিশীয়দের পতন ঘটে।