ক্যালেডীয় সভ্যতা

ক্যালেডীয় সভ্যতা

এটি হলো মেসোপটেমীয় সভ্যতার শেষ ধাপ। সম্রাট নেবুচাদনেজার এ সভ্যতার গোড়াপত্তন করেন। নেবুচাদনেজারের কঠোর শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করায় তিনি ৫৮৬ খ্রিস্টপূর্বাব্দে জেরুজালেম ধ্বংস করেন এবং ইহুদীদের বন্দী করে ৫৩৮ খ্রিষ্টপূর্বাব্দ পর্যন্ত আটকে রাখেন। ইতিহাসে এটি ‘ব্যাবিলনীয় বন্দী দশা’ নামে পরিচিত। এ সময় ব্যাবিলন শহরকে ঘিরে ৫৬ মাইল লম্বা চাররথ চলার উপযোগী দেয়াল তৈরি হয়। নগর দেয়ালের উপর সম্রাট নির্মান করেন ‘ব্যাবিলনের শূন্যোদ্যান’। ক্যালডীয়রা সপ্তাহকে সাত দিন এবং  দিনরাত্রিকে ২৪ ঘন্টায় ভাগ করেন। এ যুগে জ্যোতির্বিদগণ ১২টি নক্ষত্রপুঞ্জের সন্ধান পান এবং এ থেকে ১২টি রাশিচক্রের সৃষ্টি হয়।