ইতিহাসের কার্যকারণ কী?

৮.০১. Causation in History অর্থ কী?
উত্তর : Causation in History অর্থ ইতিহাসের কার্যকারণ ।
৮.০২. কার্যকারণ কোন শাস্ত্রের শব্দ?
উত্তর : কার্যকারণ দর্শনশাস্ত্রের শব্দ ।
৮.০৩. ইতিহাস চর্চার প্রধান উদ্দেশ্য কী?
উত্তর : ইতিহাস চর্চার প্রধান উদ্দেশ্য হলো প্রতিটি ঐতিহাসিক ঘটনার গভীরে নিহিত কার্যকারণ উদঘাটন করা ।
৮.০৪. কারণ কী?
উত্তর : কার্যের অব্যবহিত পূর্ববর্তী ঘটনাকে কারণ বলা হয় ।
৮.০৫. কার্য কী?
উত্তর : কারণের প্রেক্ষিতে যা সংঘটিত হয় তাকে কার্য বলা হয় ।
৮.০৬. কার্যকারণ সম্পর্ক কাকে বলে?
উত্তর : সাধারণত দুইটি ঘটনা বা বস্তুর মধ্যকার অনিবার্য সম্পর্ককে কার্যকারণ সম্পর্ক বলা হয় ।
৮.০৭. কার্য ও কারণ শব্দ দুটি কোন পদ?
উত্তর : কার্য ও কারণ শব্দ দুটি সাপেক্ষ পদ ।
৮.০৮. ইতিহাসের কার্যকারণ কী?
উত্তর : কোনো ঘটনার মূলে নিহিত কারণে সংঘটিত ফলাফলের একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়াই হলো ইতিহাসের কার্যকারণ । ৮.০৯. 'History of the Graeco Persian War' গ্রন্থটি কে লিখেছেন?
উত্তর : 'History of the Graeco Persian War' গ্রন্থটি লিখেছেন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস ।
৮.১০. হেরোডোটাস কখন ইতিহাস ঘটনার কার্যকারণের ওপর গুরুত্বারোপ করেন?
উত্তর : হেরোডোটাস খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে ইতিহাস ঘটনার কার্যকরণের ওপর গুরুত্বারোপ করেন ।
৮.১১. ইতিহাসে ঘটনার কার্যকারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন কে?
উত্তর : ইতিহাসে ঘটনার কার্যকারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন হেরোডোটাস ।
৮.১২. “ঘটনার মূলে নিহিত কারণ বিশ্লেষণ ব্যতীত শুধু বর্ণনামূলক ইতিহাসের কোনো তাৎপর্য নেই।”— উক্তিটি কে করেন?
উত্তর : “ঘটনার মূলে নিহিত কারণ বিশ্লেষণ ব্যতীত শুধু বর্ণনামূলক ইতিহাসের কোনো তাৎপর্য নেই।”— উক্তিটি করেন দার্শনিক ভলতেয়ার ।
৮.১৩. ইতিহাসে অনিবার্য কারণ বলতে কী বুঝায়?
উত্তর : কোনো ঘটনা অন্য কোনোভাবে ঘটতে গেলে তার পূর্বতন কারণগুলোর মধ্যে পরিবর্তন হওয়াকে ইতিহাসে অনিবার্য কারণ বলা হয় ।
৮.১৪. কত শতকে আধুনিক ইতিহাস তত্ত্বের গোড়াপত্তন শুরুর লক্ষ্যে ফরাসি দার্শনিক মন্টেস্কু কার্যকারণের ওপর আলোকপাত করেন?
উত্তর : অষ্টাদশ শতকে আধুনিক ইতিহাস তত্ত্বের গোড়াপত্তন শুরুর লক্ষ্যে ফরাসি দার্শনিক মন্টেস্কু কার্যকারণের ওপর আলোকপাত করেন।
৮.১৫. 'Spirit of Laws' গ্রন্থের লেখক কে?
অথবা, 'Spirit of Laws' গ্রন্থটি কার লেখা?
উত্তর : 'Spirit of Laws' গ্রন্থটির লেখক ফরাসি দার্শনিক মন্টেস্কু ।
৮.১৬. 'Outline of History' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : 'Outline of History' গ্রন্থটি রচনা করেন ফরাসি দার্শনিক কোঁদেস ।
৮.১৭. কে “বিশ্বকোষ' ইতিহাস গ্রন্থ রচনা করেন?
উত্তর : দার্শনিক ভলতেয়ার ‘বিশ্বকোষ' নামক ইতিহাস গ্রন্থ রচনা করেন । ৮.১৮. জ্ঞানচর্চার স্বাভাবিক শর্ত কী?
উত্তর : জ্ঞানচর্চার স্বাভাবিক শর্ত হলো দ্বৈত ও বাহ্যত পরস্পরবিরোধী প্রক্রিয়া । ৮.১৯. ইতিহাস কোন প্রক্রিয়ার মাধ্যমে অগ্রসর হয় ?
উত্তর : ইতিহাস দ্বৈত ও বাহ্যত পরস্পরবিরোধী প্রক্রিয়ার মাধ্যমে অগ্রসর হয়।
৮.২০. ঐতিহাসিক গিবনের মতে রোমান সাম্রাজ্য পতনের মূল কারণ কী ?
উত্তর : ঐতিহাসিক গিবনের মতে রোমান সাম্রাজ্য পতনের মূল কারণ ছিল বর্বরতা ও ধর্মের বিজয়।
৮.২১. আধুনিক ঐতিহাসিকেরা কার্যকারণ নির্ধারণে কোন কারণকে সর্বাধিক গুরুত্ব দেন?
উত্তর : আধুনিক ঐতিহাসিকেরা কার্যকারণ নির্ধারণে অর্থনৈতিক কারণকে সর্বাধিক গুরুত্ব দেন ।
৮.২২. 'The Social Contract' কে লিখেছেন?
উত্তর : 'The Social Contract' গ্রন্থটি লিখেছেন দার্শনিক রুশো।
৮.২৩. মধ্যযুগে সর্বপ্রথম ইতিহাসে কার্যকারণ ধারণার প্রবর্তন করেন কে ?
উত্তর : মধ্যযুগে সর্বপ্রথম ইতিহাসে কার্যকারণ ধারণার প্রবর্তন করেন ইবনে খালদুন ।
৮.২৪. হেরোডোটাসের মতে ঐতিহাসিকের প্রথম দায়িত্ব কী হবে?
উত্তর : হেরোডোটাসের মতে ঐতিহাসিকের প্রথম দায়িত্ব হবে কোনো একটি ঐতিহাসিক ঘটনাকে চিহ্নিত করা ।
৮.২৫. নিমিত্তবাদ কী?
অথবা, নিমিত্তবাদ কাকে বলে?
উত্তর : প্রতিটি ঘটনা সংঘটিত হওয়ার পিছনে কোনো একটি কারণ আছে বলে বিশ্বাস করাকে নিমিত্তবাদ (Determinism) বলে ।
৮.২৬. নিমিত্তবাদের ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর : নিমিত্তবাদের ইংরেজি প্রতিশব্দ হলো Determinism.
৮.২৭. Economic Determinism শব্দের অর্থ কী?
উত্তর : Economic Determinism শব্দের অর্থ হলো অর্থনৈতিক নিমিত্তবাদ ।
৮.২৮. “একমাত্র অর্থনৈতিক নিমিত্তবাদ দ্বারাই ঐতিহাসিক ব্যাখ্যা বিশ্লেষণ সম্ভব।”— এটি কার তত্ত্ব?
উত্তর : “একমাত্র অর্থনৈতিক নিমিত্তবাদ দ্বারাই ঐতিহাসিক ব্যাখ্যা বিশ্লেষণ সম্ভব।”— এটি কার্ল মার্কসের তত্ত্ব । ৮.২৯. অপ্রত্যাশিত বা দৈব ঘটনার পারিভাষিক নাম কী?
উত্তর : অপ্রত্যাশিত বা দৈব ঘটনার পারিভাষিক নাম হলো Unimaginablism.
৮.৩০. আকস্মিক বা দৈব ঘটনা কী?
উত্তর : কোনো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ঘটনার পরম্পরায় যদি মূল পরিস্থিতির হঠাৎ পরিবর্তন হয়, তাহলে উক্ত ঘটনাটি হলো আকস্মিক বা দৈব ঘটনা ।
৮.৩১. অপ্রত্যাশিত বা দৈব ঘটনা তত্ত্ব অনুসারে ইতিহাসকে কী বলে অভিহিত করা যায়?
উত্তর : অপ্রত্যাশিত বা দৈব ঘটনা তত্ত্ব অনুসারে ইতিহাসকে আকস্মিক ঘটনার সংগ্রহ বা সংকলন বলে অভিহিত- করা যায়।
৮.৩২. সর্বপ্রথম কোন ব্যক্তি আকস্মিকতার অহেতুক প্রভাব থেকে ইতিহাস চর্চার রীতিনীতিকে রক্ষা করার প্রয়াস চালান? উত্তর : সর্বপ্রথম মন্টেস্কু আকস্মিকতার অহেতুক প্রভাব থেকে ইতিহাস চর্চার রীতিনীতিকে রক্ষা করার প্রয়াস চালান । ৮.৩৩. যারা ইতিহাসকে আকস্মিক ঘটনার সংকলন ধরে নেয় তাদেরকে কী নামে আখ্যায়িত করা যায়?
উত্তর : যারা ইতিহাসকে আকস্মিক ঘটনার সংকলন ধরে নেয় তাদেরকে কুঁড়ে বা নীচমানের বুদ্ধিজীবী বলে আখ্যায়িত করা যায় ।
৮.৩৪. “যা যৌক্তিক তা সত্য এবং যা সত্য তা যৌক্তিক।”— উক্তিটি কার?
উত্তর: “যা যৌক্তিক তা সত্য এবং যা সত্য তা যৌক্তিক।”—উক্তিটি করেন দার্শনিক হেগেল ৷
৮.৩৫. কোন ইতিহাসবিদ আকস্মিকতা মতবাদকে সমর্থন করেছেন?
উত্তর : ইতিহাসবিদ বার্নার্ড বেরোনসন আকস্মিকতা মতবাদকে সমর্থন করেছেন ।
৮.৩৬. ইতিহাসের মহানায়ক কে?
উত্তর : ইতিহাসের মহানায়ক হলেন মানুষ ।
৮.৩৭. ইতিহাস কাকে কেন্দ্র করে আবর্তিত হয়?
উত্তর : ইতিহাস ব্যক্তি ও জনগণকে কেন্দ্র করে আবর্তিত হয় ।
৮.৩৮. সম্রাট অশোকের উপাধি কী ছিল?
উত্তর : সম্রাট অশোকের উপাধি ছিল মহামতি ।
৮.৩৯. বাংলাদেশের মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা তৈরি হয়েছিল কখন?
উত্তর : বাংলাদেশের মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা তৈরি হয়েছিল ভাষা আন্দোলনের সময়ে । ৮.৪০. বাংলাদেশের প্রাচীন ইতিহাসের বিখ্যাত স্থানের নাম কী?
উত্তর : বাংলাদেশের প্রাচীন ইতিহাসের বিখ্যাত স্থানের নাম হলো বগুড়ার মহাস্থানগড় ।
৮.৪১. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মহানায়ক কে?
উত্তর : বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মহানায়ক হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।
৮.৪২. কাকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বলা হয়?
উত্তর : বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বলা হয় ।