আধুনিক ইতিহাসের জনক কে?

৯.৩৪১. আধুনিক ইতিহাসের জনক কে?
লিওপোল্ড ভন র‍্যাংকে
উত্তর : আধুনিক ইতিহাসের জনক হলেন লিওপোল্ড ভন র‍্যাংকে।
৯.৩৪২. বৈজ্ঞানিক ইতিহাস রচনার অন্যতম পথিকৃৎ কে ?
উত্তর : বৈজ্ঞানিক ইতিহাস রচনার অন্যতম পথিকৃৎ হলেন লিওপোল্ড ভন র‍্যাংকে । ৯.৩৪৩. লিওপোল্ড ভন র‍্যাংকে কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : লিওপোল্ড ভন র‍্যাংকে জার্মানির স্যাক্সনির উইহেই অঞ্চলে জন্মগ্রহণ করেন।
৯.৩৪৪. লিওপোল্ড ভন র‍্যাংকে কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর : লিওপোল্ড ভন র‍্যাংকে ১৭৯৫ খ্রিস্টাব্দের ২১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন ।
৯.৩৪৫. লিওপোল্ড ভন র‍্যাংকে কোন দেশের ঐতিহাসিক ছিলেন?
উত্তর : লিওপোল্ড ভন র‍্যাংকে জার্মানির ঐতিহাসিক ছিলেন ।
৯.৩৪৬. লিওপোল্ড ভন র‍্যাংকের জন্মের সময় জার্মানি কতটি অঞ্চলে বিভক্ত ছিল?
উত্তর : লিওপোল্ড ভন র‍্যাংকের জন্মের সময় জার্মানি ৩৯ টি অঞ্চলে বিভক্ত ছিল ।
৯.৩৪৭. লিওপোল্ড ভন র‍্যাংকে যৌবনের প্রারম্ভে কী পরিকল্পনা নিয়েছিলেন?
উত্তর : লিওপোল্ড ভন র‍্যাংকে যৌবনের প্রারম্ভে 'বিশ্ব ইতিহাস বর্ণনার' পরিকল্পনা নিয়েছিলেন । ৯.৩৪৮. লিওপোল্ড ভন র‍্যাংকে কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন?
উত্তর : লিওপোল্ড ভন র‍্যাংকে লিপজিগ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন ।
৯.৩৪৯. আধুনিক কালে সূত্রনির্ভর ইতিহাস চর্চা শুরু হয়েছিল কার হাতে?
উত্তর : আধুনিক কালে সূত্রনির্ভর ইতিহাস চর্চা শুরু হয়েছিল লিওপোল্ড ভন র‍্যাংকের হাতে ।
৯.৩৫০. লিওপোল্ড ভন র‍্যাংকে কার ওপর পি. এইচ. ডি গবেষণা করেন?
উত্তর : লিওপোল্ড ভন র‍্যাংকে ঐতিহাসিক থুসিডিডিসের ওপর পি. এইচ. ডি গবেষণা করেন ।
৯.৩৫১. কার উপন্যাস পড়ে র‍্যাংকে ব্যাপকভাবে প্রভাবিত হয়ে ইতিহাসের প্রতি আগ্রহী হয়ে ওঠেন?
উত্তর : স্যার ওয়াল্টার স্কটের ঐতিহাসিক উপন্যাস পড়ে র‍্যাংকে ব্যাপকভাবে প্রভাবিত হয়ে ইতিহাসের প্রতি আগ্রহী হয়ে ওঠেন ।
৯.৩৫২. কোন ব্যক্তির দ্বারা অনুপ্রাণিত হয়ে র‍্যাংকে ইতিহাসের প্রতি গভীর মনোনিবেশ করেন ?
উত্তর : হার্ডারের দ্বারা অনুপ্রাণিত হয়ে র‍্যাংকে ইতিহাসের প্রতি গভীর মনোনিবেশ করেন ।
৯.৩৫৩. 'A Critique of Modern Historical Writers' নিবন্ধটি কার রচনা?
উত্তর : 'A Critique of Modern Historical Writers' নিবন্ধটি লিওপোল্ড ভন র‍্যাংকের রচনা।
৯.৩৫৪. "Must describe how it really was."— কার বাণী?
উত্তর : "Must describe how it really was." লিওপোল্ড ভন র‍্যাংকের বাণী ।
৯.৩৫৫. 'History of the Roman and German Peoples' গ্রন্থটি কার?
উত্তর : 'History of the Roman and German Peoples' গ্রন্থটি লিওপোল্ড ভন র‍্যাংকের
৯.৩৫৬. র‍্যাংকের ধর্ম সংস্কার আন্দোলন ও মার্টিন লুথারের ওপর লিখিত গ্রন্থের নাম কী?
উত্তর : র‍্যাংকের ধর্ম সংস্কার আন্দোলন ও মার্টিন লুথারের ওপর লিখিত গ্রন্থের নাম হলো 'History of the Reformation in Germany'.
৯.৩৫৭. 'Civil Wars and Monarchy in France in the Sixteenth and Seventeenth Centuries' গ্রন্থটি কার?
উত্তর : 'Civil Wars and Monarchy in France in the Sixteenth and Seventeenth Centuries' গ্রন্থটি লিওপোল্ড ভন র‍্যাংকের ।
৯.৩৫৮. 'A History of England, Principally in the Seventeenth Centuries' কে রচনা করেন?
উত্তর : 'A History of England, Principally in the Seventeenth Centuries' লিওপোল্ড ভন র‍্যাংকে রচনা করেন।
৯.৩৫৯. 'History of Latin and Teutonic Nations' কার রচনা?
উত্তর : 'History of Latin and Teutonic Nations' লিওপোল্ড ভন র‍্যাংকের রচনা ।
9.360. 'World History' কার লেখা?
উত্তর : 'World History' লিওপোল্ড ভন র‍্যাংকের লেখা ।
9.361. 'World History' গ্রন্থটি কয়টি খণ্ডে প্রকাশিত হয়?
উত্তর : 'World History' গ্রন্থটি নয়টি খণ্ডে প্রকাশিত হয় ।
৯.৩৬২. ঐতিহাসিক অমলেশ ত্রিপাঠীর বিবরণ অনুযায়ী র‍্যাংকে মোট কতটি গ্রন্থ রচনা করেন?
উত্তর : ঐতিহাসিক অমলেশ ত্রিপাঠীর বিবরণ অনুযায়ী র‍্যাংকে মোট ৯০টি গ্রন্থ রচনা করেন । ৯.৩৬৩. ইতিহাস সেমিনার প্রতিষ্ঠা করেন কে?
উত্তর : ইতিহাস সেমিনার প্রতিষ্ঠা করেন লিওপোল্ড ভন র‍্যাংকে ।
৯.৩৬৪. লিওপোল্ড ভন র‍্যাংকে কত সালে ইতিহাস সেমিনার কেন্দ্র প্রতিষ্ঠা করেন?
উত্তর : লিওপোল্ড ভন র‍্যাংকে ১৮৩৩ সালে ইতিহাস সেমিনার কেন্দ্র প্রতিষ্ঠা করেন। ৯.৩৬৫. রাজনীতিতে লিওপোল্ড ভন র‍্যাংকে কোন মতাদর্শের সমর্থক ছিলেন?
উত্তর : রাজনীতিতে লিওপোল্ড ভন র‍্যাংকে রক্ষণশীল মতাদর্শের সমর্থক ছিলেন। ৯.৩৬৬. লিওপোল্ড ভন র‍্যাংকে ১৮৩২–১৮৩৬ সাল পর্যন্ত কোন পত্রিকার সম্পাদনা করেন?
উত্তর : লিওপোল্ড ভন র‍্যাংকে ১৮৩২–১৮৩৬ সাল পর্যন্ত পিরিওডিকেল পত্রিকার সম্পাদনা করেন ।
৯.৩৬৭. ১৮৩২–১৮৩৬ সময়কালে প্রকাশিত র‍্যাংকের দুটি প্রবন্ধের নাম লেখ ৷
উত্তর : ১৮৩২–১৮৩৬ সময়কালে প্রকাশিত র‍্যাংকের দুটি প্রবন্ধের নাম হলো— ১. Great Powers ও 2. Dialogue on Politics.
৯.৩৬৮. “লিওপোল্ড ভন র‍্যাংকের জীবন তার রচনাবলির মতো অন্তহীন।”— কে বলেছেন?
- Lord Acton বলেছেন ।
উত্তর : “লিওপোল্ড ভন র‍্যাংকের জীবন তার রচনাবলির মতো অন্তহীন ।' ৯.৩৬৯. ইউরোপের বৈপ্লবিক শ্লোগান ‘বিপ্লব দেশে দেশে' শীর্ষক দাবি সম্পর্কে র‍্যাংকে কী বলেন?
উত্তর : ইউরোপের বৈপ্লবিক শ্লোগান 'বিপ্লব দেশে দেশে' শীর্ষক দাবিকে র‍্যাংকে অনৈতিহাসিক বলেন ।
৯.৩৭০. লিওপোল্ড ভন র‍্যাংকের মতে, রাষ্ট্র কীসের চিন্তার প্রতিফলন?
উত্তর : লিওপোল্ড ভন র‍্যাংকের মতে, রাষ্ট্র স্রষ্টার চিন্তার প্রতিফলন
৯.৩৭১. ''The state is the thoughts of God." —উক্তিটি কার?
উত্তর : "The state is the thoughts of God." —উক্তিটি লিওপোল্ড ভন র‍্যাংকের ।
৯.৩৭২. র‍্যাংকের মতে, সকল সামাজিক প্রতিষ্ঠান সৃষ্টির সাথে মানুষের আত্মার পাশাপাশি কীসের যোগ রয়েছে?
উত্তর : র‍্যাংকের মতে, সকল সামাজিক প্রতিষ্ঠান সৃষ্টির সাথে মানুষের আত্মার পাশাপাশি পরমাত্মা তথা ঈশ্বরের ইচ্ছার যোগ রয়েছে ।
৯.৩৭৩. ইতিহাসতত্ত্বের ক্ষেত্রে লিওপোল্ড ভন র‍্যাংকের ইতিহাস দর্শনকে কী বলা হয় ?
উত্তর : ইতিহাসতত্ত্বের ক্ষেত্রে লিওপোল্ড ভন র‍্যাংকের ইতিহাস দর্শনকে হিস্টোরিসিজম (Historicism) বলা হয় । ৯.৩৭৪. লিওপোল্ড ভন র‍্যাংকে কত সালে মারা যান ?
উত্তর : লিওপোল্ড ভন র‍্যাংকে ১৮৮৬ সালে মারা যান ।