'A Study of History' গ্রন্থটির লেখক কে?

৯.৪২৯. আরনল্ড টয়েনবি কোন দেশের নাগরিক ছিলেন?
উত্তর : আরনল্ড টয়েনবি ব্রিটিশ নাগরিক ছিলেন ।
৯.৪৩০. আরনল্ড টয়েনবি কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর : আরনল্ড টয়েনবি ১৮৮৯ সালের ২৫ এপ্রিল জন্মগ্রহণ করেন ।
৯.৪৩১. আরনল্ড টয়েনবির পুরো নাম কী?
উত্তর : আরনল্ড টয়েনবির পুরো নাম হলো জোসেফ আরনল্ড টয়েনবি
৯.৪৩২. আরনল্ড টয়েনবি কোন বিশ্ববিদ্যালয়ের আন্তজার্তিক ইতিহাসের অধ্যাপক ছিলেন?
উত্তর : আরনল্ড টয়েনবি লন্ডন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ইতিহাসের অধ্যাপক ছিলেন। তি
৯.৪৩৩. আরনল্ড টয়েনবির পিতার নাম কী?
উত্তর : আরনল্ড টয়েনবির পিতার নাম হ্যারি ভ্যালপি টয়েনবি ।
৯.৪৩৪. টয়েনবি ১৯১৯ সালে ব্রিটিশ সরকারের প্রতিনিধি হিসেবে কোন সম্মেলনে যোগদান করেন ?
উত্তর : টয়েনবি ১৯১৯ সালে ব্রিটিশ সরকারের প্রতিনিধি হিসেবে প্যারিস শান্তি সম্মেলনে যোগদান করেন ।
৯.৪৩৫. আরনল্ড টয়েনবির বিখ্যাত ইতিহাস গ্রন্থের নাম কী?
উত্তর : আরনল্ড টয়েনবির বিখ্যাত ইতিহাস গ্রন্থের নাম হলো 'A Study of History.'
৯.৪৩৬. 'A Study of History' গ্রন্থটির লেখক কে?
উত্তর : 'A Study of History' গ্রন্থটির লেখক হলেন আরনল্ড টয়েনবি ।
৯.৪৩৭. ‘এ স্টাডি অব হিস্ট্রি' গ্রন্থ কয়টি খণ্ডে বিভক্ত?
উত্তর : 'এ স্টাডি অব হিস্ট্রি' গ্রন্থ ১২টি খণ্ডে বিভক্ত।
৯.৪৩৮. 'A Study of History' গ্রন্থের বিষয়বস্তু কী?
উত্তর : 'A Study of History' গ্রন্থের বিষয়বস্তু হলো সভ্যতার উৎপত্তি ও বিকাশ সম্পর্কিত আলোচনা । ৯.৪৩৯. আরনল্ড টয়েনবি 'A Study of History' গ্রন্থে সভ্যতার কোন তত্ত্ব ব্যাখ্যা করেন ?
উত্তর : আরনল্ড টয়েনবি 'A Study of History' গ্রন্থে সভ্যতার প্রতিবন্ধকতা ও মোকাবিলা তত্ত্ব ব্যাখ্যা করেন।
৯.৪৪০. 'A Study of History' গ্রন্থটি কখন রচিত হয়?
উত্তর : 'A Study of History' গ্রন্থটি ১৯৩৪–১৯৬১ সালের মধ্যে রচিত হয় । ৯.৪৪১. 'A Study of History' গ্রন্থে টয়েনবি কতটি সভ্যতার কথা বলেছেন?
উত্তর : 'A Study of History' গ্রন্থে টয়েনবি ২২টি সভ্যতার কথা বলেছেন । ৯.৪৪২. টয়েনবি সভ্যতাকে কয়টি ভাগে বিভক্ত করে আলোচনা করেন ?
উত্তর : টয়েনবি সভ্যতাকে ২১টি ভাগে বিভক্ত করে আলোচনা করেন ।
৯.৪৪৩. টয়েনবির মতে, সভ্যতার উদ্ভবের কারণ কয়টি?
উত্তর : টয়েনবির মতে, সভ্যতার উদ্ভবের কারণ দুইটি ।
৯.৪৪৪. টয়েনবির মতে, সভ্যতার পতনের মূল কারণ কয়টি?
উত্তর : টয়েনবির মতে, সভ্যতার পতনের মূল কারণ চারটি।
৯.৪৪৫. টয়েনবি প্রতিকূল পরিবেশের মুখোমুখি দাঁড়িয়ে সভ্যতা গড়ার ক্ষেত্রে কতটি প্রভাবকে চিহ্নিত করেছেন?
উত্তর : টয়েনবি প্রতিকূল পরিবেশের মুখোমুখি দাঁড়িয়ে সভ্যতা গড়ার ক্ষেত্রে পাঁচটি প্রভাবকে চিহ্নিত করেছেন।
৯.৪৪৬. আরনল্ড টয়েনবি কোন তত্ত্বের জন্য বিখ্যাত?
উত্তর : আরনল্ড টয়েনবি Challenge and Response তত্ত্বের জন্য বিখ্যাত ।
৯.৪৪৭. টয়েনবি সভ্যতার জন্ম-কৌশল বিশ্লেষণ করতে গিয়ে কোন সূত্রটি আবিষ্কার করেন?
উত্তর : টয়েনবি সভ্যতার জন্ম-কৌশল বিশ্লেষণ করতে গিয়ে হুমকি ও মোকাবিলা সূত্র আবিষ্কার করেন ।
৯.৪৪৮. হুমকি ও মোকাবিলা তত্ত্বের প্রবক্তা কে ?
উত্তর : হুমকি ও মোকাবিলা তত্ত্বের প্রবক্তা হলেন আরনল্ড টয়েনবি।
৯.৪৪৯. টয়েনবি হুমকি ও মোকাবিলা তত্ত্ব কোন গ্রন্থে ব্যাখ্যা করেন?
উত্তর : টয়েনবি হুমকি ও মোকাবিলা তত্ত্ব 'A Study of History' গ্রন্থে ব্যাখ্যা করেন ।
৯.৪৫০. টয়েনবির মতে, ইতিহাস চর্চার বোধগম্য একক কী?-
উত্তর : টয়েনবির মতে, ইতিহাস চর্চার বোধগম্য একক হলো সভ্যতা ।
৯.৪৫১. কে সভ্যতাকে ভিত্তি করে ইতিহাস রচনা করেন?
উত্তর : আরনল্ড টয়েনবি সভ্যতাকে ভিত্তি করে ইতিহাস রচনা করেন ।
9.452. 'Greek Historical Thought' কার রচনা?
উত্তর : 'Greek Historical Thought' আরনল্ড টয়েনবির রচনা ।
৯.৪৫৩. আরনল্ড টয়েনবি কত সালে 'Greek Historical Thought' রচনা করেন?
উত্তর : আরনল্ড টয়েনবি ১৯২৪ সালে' Greek Historical Thought' রচনা করেন ।
৯.৪৫৪. 'History of the world - 12 volums' কার রচনা?
উত্তর : 'History of the world 12 volums' আরনল্ড টয়েনবির রচনা ।
9.455. War and Civilization কে রচনা করেন?
উত্তর : War and Civilization আরনল্ড টয়েনবি রচনা করেন।
৯.৪৫৬. 'Civilization on Trial' কার রচনা?
উত্তর : 'Civilization on Trial' টয়েনবির রচনা ।
৯.৪৫৭. ইতিহাস রচনায় টয়েনবি কার তত্ত্ব অনুসরণ করার পরামর্শ দিয়েছেন?
উত্তর : ইতিহাস রচনায় টয়েনবি ইবনে খালদুনের তত্ত্ব অনুসরণ করার পরামর্শ দিয়েছেন ।
৯.৪৫৮. টয়েনবির মতে, কোন শক্তির দ্বারা ইতিহাস নিয়ন্ত্রিত হয়?
উত্তর : টয়েনবির মতে, আধ্যাত্মিক শক্তি দ্বারা ইতিহাস নিয়ন্ত্রিত হয় ।
৯.৪৫৯. আরনল্ড টয়েনবি কত সালে মৃত্যুবরণ করেন ।
উত্তর : আরনল্ড টয়েনবি ১৯৭৫ সালে মৃত্যুবরণ করেন ।