'What is History' গ্রন্থটির রচয়িতা কে?

১.২৪. 'What is History' গ্রন্থটি কার ?
অথবা, 'What is History' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : 'What is History' গ্রন্থটি ই. এইচ. কারের ।
১.২৫. E.H. Carr এর পুরো নাম কী?
উত্তর : E.H. Carr এর পুরো নাম Edward Hallett Carr.
১.২৬. “ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে অন্তহীন সংলাপ।”— উক্তিটি কার?
উত্তর : “ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে অন্তহীন সংলাপ।"— উক্তিটি ই. এইচ. কারের।
১.২৭. “ইতিহাস বাস্তবের যথাযথ অনুলিপি যেমনভাবে ঘটিয়েছে তার চিত্রণ।”— উক্তিটি কার?
উত্তর : “ইতিহাস বাস্তবের যথাযথ অনুলিপি যেমনভাবে ঘটিয়েছে তার চিত্রণ।”— উক্তিটি আধুনিক ইতিহাস তত্ত্বের জনক লিওপোল্ড ভন র‍্যাংকের।

ইতিহাসের অর্থ ও সংজ্ঞা
১.২৮. “ঘটনার ক্রমিক এবং বৈজ্ঞানিক বিবরণই ইতিহাস।”— উক্তিটি কার?
উত্তর : “ঘটনার ক্রমিক এবং বৈজ্ঞানিক বিবরণই ইতিহাস।”— উক্তিটি র‍্যাপসনের
১.২৯. “সমাজবদ্ধ মানুষের অতীত আশ্রয় ও তথ্যনিষ্ঠ জীবন ব্যাখ্যাই ইতিহাস।” –কে বলেছেন?
উত্তর : “সমাজবদ্ধ মানুষের অতীত আশ্রয় ও তথ্যনিষ্ঠ জীবন ব্যাখ্যাই ইতিহাস।”— উক্তিটি ঐতিহাসিক অশীনদাস গুপ্ত বলেছেন ।
১.৩০. জিয়াউদ্দিন বারানির মতে ইতিহাস কী ?
উত্তর : জিয়াউদ্দিন বারানির মতে, “নবি, খলিফা, বাদশা এবং দিনদুনিয়ার কীর্তিমান লোকদের জীবন ও কর্মের সংবাদ ইতিহাস।”
১.৩১. "History is the past so far as we know it. "— উক্তিটি কে করেছেন?
উত্তর : "History is the past so far as we know it."— উক্তিটি করেছেন V. H. Galbraith.
১.৩২. "History is past politics."– উক্তিটি কার?
উত্তর : "History is past politics."— উক্তিটি ইংরেজ ঐতিহাসিক ফ্রিম্যান এর।
১.৩৩. "History is movement in time. " কে বলেছেন?
উত্তর : "History is movement in time"— বলেছেন অধ্যাপক মমতাজুর রহমান তরফদার ।
১.৩৫. “ইতিহাস ও ঐতিহাসিক' গ্রন্থটি কার লেখা?
উত্তর : ‘ইতিহাস ও ঐতিহাসিক' গ্রন্থটি মমতাজুর রহমান তরফদারের লেখা ।
১.৩৬. 'A History of World Civilization' গ্রন্থটি কে লিখেছেন?
উত্তর : 'A History of World Civilization' গ্রন্থটি লিখেছেন James Edgar Swain.
১.৩৭. 'The Idea of History' গ্রন্থটি কার ?
উত্তর : 'The Idea of History' গ্রন্থটি ঐতিহাসিক R. G. Collingwood-এর।
১.৩৮. 'The Nature of History' গ্রন্থটি কে লিখেছেন?
উত্তর : 'The Nature of History' গ্রন্থটি লিখেছেন A. Marwick.
১.৩৯. 'World Book Encyclopedia তে ইতিহাসের সংজ্ঞা কী উল্লেখ করা হয়?
উত্তর : “ইতিহাস হচ্ছে অতীতকালের অধ্যয়ন।” (History is the study of the past.)
১.৪০. 'Chambar's Encyclopedia' এর ইতিহাসের সংজ্ঞাটি কী?
উত্তর : "History is the study of man in time." অর্থাৎ, কাল বা সময়ের নিরিখে মানুষকে অধ্যয়নই ইতিহাস । ১.৪১. “ইতিহাস হচ্ছে মানুষকে তার অতীত সত্তায় অধ্যয়ন করা এবং অতীতের সমাজবাদী মানুষের অধ্যয়ন।”
উক্তিটি কার?
উত্তর : “ইতিহাস হচ্ছে মানুষকে তার অতীত সত্তায় অধ্যয়ন করা এবং অতীতের সমাজবাদী মানুষের অধ্যয়ন ।”— উক্তিটি D. M. Sturley এর ।
১.৪২. “যা কিছু ঘটে তাই ইতিহাস।” –কে বলেছেন?
উত্তর : “যা কিছু ঘটে তাই ইতিহাস।”— বলেছেন ড. জনসন ।
১.৪৩. “সমাজের জীবনই হলো ইতিহাস।”— উক্তিটি কার?
উত্তর : “সমাজের জীবনই হলো ইতিহাস।” —উক্তিটি.আর্নল্ড টয়েনবির ।
১.৪৪. “ইতিহাস হলো মানবসমাজের অতীত কার্যাবলির বিবরণ।” –কে বলেছেন?
উত্তর : “ইতিহাস হলো মানবসমাজের অতীত কার্যাবলির বিবরণ ।” বলেছেন ড. রমেশচন্দ্র মজুমদার
১.৪৫. “ইতিহাস হচ্ছে মানবজাতির অতীত কার্যাবলির রেকর্ড বা দলিল ।”— উক্তিটি কার?
উত্তর : “ইতিহাস হচ্ছে মানবজাতির অতীত কার্যাবলির রেকর্ড বা দলিল ।”— উক্তিটি W. B. Taylor এর ।
১.৪৬. "History is a distillation of rumour." —উক্তিটি কে করেছেন?
উত্তর : "History is a distillation of rumour." —উক্তিটি করেছেন Thomas Carly.
১.৪৭. "Happy is the nation that has no history." —উক্তিটি কে করেছেন?
উত্তর : "Happy is the nation that has no history." – উক্তিটি করেছেন দার্শনিক ভলতেয়ার (Voltiar)। ১.৪৮. বিজ্ঞান কী?
উত্তর : বিজ্ঞান হলো অজানাকে আবিষ্কারের জন্য দৃঢ়ভাবে প্রচেষ্টা চালিয়ে যাওয়া ।
১.৪৯. মানুষ ইতিহাস লেখায় কেন প্রবৃত্ত হয়? -
উত্তর : অজানাকে জানার ব্রত নিয়ে মানুষ ইতিহাস লেখায় প্রবৃত্ত হয়।
১.৫০. ইতিহাস কী খুঁজে বের করে?
উত্তর : ইতিহাস মানুষের অতীত কর্মকাণ্ড খুঁজে বের করে ।
১.৫১. সাক্ষ্য কী?
উত্তর : সাক্ষ্য হলো দলিলদস্তাবেজের সমষ্টিগত নাম ।
১.৫২. আদিকালে তথ্যের সমারোহ কেমন ছিল?
উত্তর : আদিকালে তথ্যের সমারোহ ছিল সীমিত।
১.৫৩. "History is for human self knowledge." কথাটির অর্থ কী?
উত্তর : “ইতিহাস মানুষের আত্মোপলব্ধির চাবিকাঠি।”
১.৫৪. স্বীয় প্রকৃতি জানার অর্থ কী?
উত্তর : স্বীয় প্রকৃতি জানার অর্থ হলো মানুষ কী করতে সক্ষম সে বিষয়ে ধারণা নেওয়া । ১.৫৫. "Man can do what man has done." – উক্তিটি দ্বারা ইতিহাস কী তৈরি, উত্তর : উক্তিটি দ্বারা ইতিহাস সবার মনে এক দৃঢ় প্রত্যয় তৈরি করে।
১.৫৬. ইতিহাসকে কোন বিষয় বলে ধরা যায়?
উত্তর : ইতিহাসকে মোটামুটিভাবে বিজ্ঞান বলে ধরা যায় ।
১.৫৭. ইতিহাস মানুষের কী অনুধাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ?
উত্তর : ইতিহাস মানুষের কার্যক্রমের ধারা অনুধাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ।
১.৫৮. ইতিহাস মানবসমাজের কী?
উত্তর : ইতিহাস মানবসমাজের দর্পণস্বরূপ।
১.৫৯. ইতিহাসের অন্যতম প্রধান বৈশিষ্ট্য কী?
উত্তর : ইতিহাসের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো অতীত সম্পর্কে আলোচনা ।
১.৬০. ইতিহাসের দুটি প্রধান বৈশিষ্ট্য লেখ ।
করে?
উত্তর : ইতিহাসের দুটি প্রধান বৈশিষ্ট্য হলো— ১. ইতিহাস অতীত সম্পর্কিত আলোচনা করে ও ২. ইতিহাস উৎঃ
ও তথ্যভিত্তিক ।
১.৬১. ইতিহাসের মাধ্যমে মানুষ কী সম্পর্কে অবগত হতে পারে?
উত্তর : ইতিহাসের মাধ্যমে মানুষ আত্মপরিচয় ও অতীত কার্যাবলি সম্পর্কে অবগত হতে পারে ।
১.৬২. ইতিহাস রচনা করতে ঐতিহাসিককে কীসের ওপর নির্ভর করতে হয়?
উত্তর : ইতিহাস রচনা করতে ঐতিহাসিককে তথ্য ও উপাত্তের ওপর নির্ভর করতে হয়।
১.৬৩. কীসের ভিত্তিতে ইতিহাস রচিত হয়?
উত্তর : সময়ের ভিত্তিতে ইতিহাস রচিত হয়।
১.৬৪. ইতিহাস বিভিন্ন কালের মধ্যে কী স্বরূপ?
উত্তর : ইতিহাস বিভিন্ন কালের মধ্যে সেতুবন্ধস্বরূপ ।
১.৬৫. ইতিহাসের প্রাণকেন্দ্র কী?
উত্তর : ইতিহাসের প্রাণকেন্দ্র হলো প্রাচীনত্ব ।

ইতিহাসের অর্থ ও সংজ্ঞা
১.৬৬. ইতিহাসে কীসে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়?
উত্তর : ইতিহাসেও যুক্তিকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয় ।
১.৬৭. 'Res Gestae' শব্দের অর্থ কী?
উত্তর : Res Gestae শব্দের অর্থ হলো মানুষের অতীত কর্মকাণ্ড ।
১.৬৮. ইতিহাসের পরিধি কী?
উত্তর : ইতিহাসের কার্যক্ষেত্রের পরিধি যতটা বিস্তার লাভ করে তার পরিমণ্ডলকে ইতিহাসের পরিধি বলা হয়।
১.৬৯. ইতিহাসের পরিধি কতখানি?
উত্তর : ইতিহাসের পরিধি ব্যাপক ও বিস্তৃত।
১.৭০. ইতিহাসের বিষয়বস্তু কী?
উত্তর : ইতিহাসের বিষয়বস্তু হলো মানুষ, সমাজ ও সভ্যতা ।
১.৭১. ইতিহাসের প্রধান বিষয়বস্তু কী?
উত্তর : ইতিহাসের প্রধান বিষয়বস্তু হলো মানুষ ৷
১.৭২. মানব সভ্যতার অতীত ঐতিহ্য কোথায় সঞ্চিত থাকে?
উত্তর : মানব সভ্যতার অতীত ঐতিহ্য ইতিহাসে সঞ্চিত থাকে ৷
১.৭৩. ‘ইতিহাস তত্ত্ব' এর ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর : ইতিহাস তত্ত্বের ইংরেজি প্রতিশব্দ হলো Historiography.
১.৭৪. 'Historiography' শব্দের অর্থ কী?
অথবা, 'Historiography' এর বাংলা কী?
উত্তর : 'Historiography' শব্দের বাংলা অর্থ হলো ইতিহাস তত্ত্ব ।
১.৭৫. ইতিহাস তত্ত্ব বলতে কী বুঝ?
উত্তর : ইতিহাস তত্ত্ব বলতে ইতিহাস রচনার পদ্ধতি, সংশ্লিষ্ট নিয়মকানুন ও ইতিহাস বিষয়ে অনুসন্ধানের
কলাকৌশলকে বুঝায় ।
১.৭৬. আধুনিক ইতিহাস তত্ত্বের উদ্ভব হয়েছে কত বছর ধরে?
উত্তর : আধুনিক ইতিহাস তত্ত্বের উদ্ভব হয়েছে গত দেড় দুইশত বছর ধরে ।
১.৭৭. অতি প্রাচীনকালে ইতিহাস কীসে ভরপুর ছিল?
উত্তর : অতি প্রাচীনকালে ইতিহাস অতিপ্রাকৃতবাদে ভরপুর ছিল ।
১.৭৮. সর্বপ্রথম কারা ইতিহাস চর্চা শুরু করেছিল?
উত্তর : সর্বপ্রথম গ্রিকরা ইতিহাস চর্চা শুরু করে ।
১.৭৯. ইতিহাস তত্ত্ব বা ইতিহাস চর্চার উৎপত্তি হয়েছে কাকে ভিত্তি করে?
উত্তর : ইতিহাস তত্ত্ব বা ইতিহাস চর্চার উৎপত্তি হয়েছে ইতিহাসকে ভিত্তি করে ।
১.৮০. ইতিহাস তত্ত্ব মূলত কী?
উত্তর : ইতিহাস তত্ত্ব মূলত ইতিহাস লেখার নিয়মকানুন ।
১.৮১. 'Historiographer' শব্দের মাধ্যমে কোন ব্যক্তিকে বুঝানো হয়?
উত্তর : 'Historiographer' শব্দের মাধ্যমে ইতিহাস বিষয়ে বিশেষজ্ঞ ব্যক্তিকে বুঝানো হয় । ১.৮২. মানুষ কীসের মাধ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়?
উত্তর : মানুষ ইতিহাসের মাধ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয় ।
১.৮৩. ভবিষ্যতের পথ চলার দিকনির্দেশনা কোথায় থেকে পাওয়া যায়?
উত্তর : ভবিষ্যতের পথ চলার দিকনির্দেশনা ইতিহাস থেকে পাওয়া যায় ।
১.৮৪. কোন বিষয় পাঠ করে মানুষের নৈতিক মূল্যবোধ জাগ্রত হয়?
উত্তর : ইতিহাস পাঠ করে মানুষের নৈতিক মূল্যবোধ জাগ্রত হয় ।