ইতিহাস কাকে বলে? ইতিহাস কী?
উত্তর ভূমিকা : ইতিহাস শব্দের অর্থ অতীত বৃত্তান্ত বা অতীত ঘটনার বিবরণ। তবে অতীতের সব ঘটনাই আবার ইতিহাস নয়। অতীত ঘটনাবলির মধ্যে যেগুলো মানুষের জ্ঞানের বাইরে, যেগুলো সত্যানুসন্ধান ও গবেষণা পদ্ধতির নিরিখে পরীক্ষিত নয় সেগুলোকে ইতিহাস হিসেবে আখ্যায়িত করা যায় না। সুতরাং তথ্য প্রমাণের ভিত্তিতে রচিত যুক্তি নির্ভর ও ধারাবাহিক বর্ণনাই ইতিহাস ।
ইতিহাসের সংজ্ঞা : নিম্নে ইতিহাসের সংজ্ঞা সম্পর্কে আলোচনা করা হলো :
শাব্দিক সংজ্ঞা : ইতিহাস শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো 'History'। যা গ্রিক শব্দ 'Historia' থেকে উৎপত্তি লাভ করেছে। Historia শব্দের অর্থ হলো সত্যানুসন্ধান গবেষণা বা তদন্ত করা। বাংলায় ইতিহাস শব্দের উৎপত্তি ‘ইতিহ’ শব্দ থেকে । .যার অর্থ ঐতিহ্য । ঐতিহ্যকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে পৌঁছে দেয় ইতিহাস ।
সাধারণ সংজ্ঞা : ইতিহাস কী তা এক কথায় বলা কঠিন । কারণ অনেক পণ্ডিতই ইতিহাস বিষয়ে নিজেদের মতো করে মত দিয়েছেন। তাই সহজেই একটি নির্দিষ্ট সংজ্ঞায় পৌঁছা যায় না। তবে পণ্ডিতগণের দৃষ্টিভঙ্গি ও মতামতসমূহ বিশ্লেষণ করে ইতিহাসের একটি সাধারণ সংজ্ঞা তৈরি করা সম্ভব। অতীতে যা কিছু ঘটেছে সাধারণভাবে তাকেই ইতিহাস বলা হয় । কিন্তু অতীতের সবকিছুকেই ঢালাওভাবে ইতিহাস বলা যায় না। শুধুমাত্র অতীতের যেসব ঘটনা প্রবাহ মানুষের দ্বারা নির্মিত, ও সংঘটিত বলে জানা যায় তার সত্যনিষ্ঠ লিখিত বিবরণকেই ইতিহাস বলা যায় ।
প্রামাণ্য সংজ্ঞা :
ঐতিহাসিক ই. এইচ. কার (E. H. Carr) বলেন, “ইতিহাস বলতে বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপকে বুঝায় ।” ড. জনসনের (Johnson) মতে, “ঘটে যাওয়া ঘটনাকেই ইতিহাস বলে ।”
আর্নল্ড টয়েনবির (Arnold Toynbee) মতে, “সমাজজীবনই ইতিহাস । প্রকৃতপক্ষে, মানবসমাজের অনন্ত ঘটনা প্রবাহই হলো ইতিহাস । ঐতিহাসিক র্যাপসন (Rapson) বলেন, “ইতিহাস হলো ঘটনার বৈজ্ঞানিক এবং ধারাবাহিক বর্ণনা ।”
আধুনিক ইতিহাসের জনক লিওপোল্ড ভন র্যাংকে (Leopold Von Ranke) বলেন, “প্রকৃতপক্ষে যা ঘটেছিল তার অনুসন্ধান ও তার সত্য বিবরণই ইতিহাস।"
ড. রমেশচন্দ্র মজুমদারের (R. C. Majumdar) মতে, “ইতিহাস হলো মানবসমাজের অতীত কার্যাবলির বিবরণী ।” উপসংহার : পরিশেষে বলা যায় যে, ইতিহাস হচ্ছে মানব সভ্যতার বিবর্তনের সাথে সম্পর্কিত বিভিন্ন কর্মকাণ্ডের ধারাবাহিক ও সত্যনিষ্ঠ বিবরণ, যা সবসময় সত্যকে নির্ভর করে রচিত হয়। বর্তমানের সব বিষয়ই যেহেতু অতীতের ক্রমবিবর্তন ও অতীত ঐতিহ্যের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে, তাই ইতিহাসের প্রকৃতিতেও পরিবর্তন ঘটছে।