কনস্টান্টিনোপল শহর কোথায় অবস্থিত?


২.১৩২. কনস্টান্টিনোপল শহর কোথায় অবস্থিত?
উত্তর : কনস্টান্টিনোপল শহর তুরস্কে অবস্থিত ।
২.১৩৩. রেনেসাঁ (Renaissance) শব্দের অর্থ কী?
উত্তর : রেনেসাঁ (Renaissance) শব্দের অর্থ পুনর্জাগরণ বা নবজাগরণ ।
২.১৩৪. কনস্টান্টিনোপল পতনের পর গ্রিক ও রোমান পণ্ডিতগণ কোথায় আশ্রয় নেন?
উত্তর : কনস্টান্টিনোপল পতনের পর গ্রিক ও রোমান পণ্ডিতগণ ইতালিতে আশ্রয় নেন ৷
২.১৩৫. কোথায় সর্বপ্রথম রেনেসাঁর সূত্রপাত ঘটে?
উত্তর : ইতালিতে সর্বপ্রথম রেনেসাঁর সূত্রপাত ঘটে ।
২.১৩৬. কোন যুগকে মহাকাশ যুগ বলা হয়?
অথবা, মহাকাশ যুগ (Space Age) বলা হয় কোনো যুগকে?
উত্তর : আধুনিক যুগকে মহাকাশ যুগ (Space Age) বলা হয় ।
২.১৩৭. ঐতিহাসিক যদুনাথ সরকারের মতে বাংলায় কখন আধুনিক যুগের সূচনা হয়?
উত্তর : ঐতিহাসিক যদুনাথ সরকারের মতে ১৭৫৭ খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে বাংলার নবাব সিরাজউদদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে আধুনিক যুগের সূচনা হয় ।
২.১৩৮. AD. ও BC. কী?
উত্তর : AD হলো— Anno Domini যার ইংরেজি অর্থ হলো In the year of our Lord (Jesus) এবং BC হলো— Before Christ.
2.139. AD ও BC কোন ভাষার শব্দ?
উত্তর : AD ও BC লাতিন ভাষার শব্দ ।
২.১৪০. AD এর পূর্ণরূপ কী?
উত্তর : AD এর পূর্ণরূপ Anno Domini.
'২.১৪১. 'Anno Domini' এর ইংরেজি অর্থ লেখ ।
উত্তর : 'Anno Domini' এর ইংরেজি অর্থ হলো In the year of our Lord (Jesus).
২.১৪২. AD অর্থ কী?
উত্তর : AD. অর্থ হলো আমাদের প্রভুর (যিশু) বছর।
উত্তর : BC পূর্ণরূপ হলো Before Christ (যিশুর আবির্ভাবের পূর্বে)।
২.১৪৩. BC এর পূর্ণরূপ কী ?
অথবা, BC অর্থ কী?
২.১৪৪. আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোন কালক্রম?
উত্তর : আন্তর্জাতিকভাবে স্বীকৃত খ্রিস্টান কালক্ৰম ।
২.১৪৫. খ্রিস্টান কালক্রম কীসের ওপর নির্ভরশীল?
উত্তর : খ্রিস্টান কালক্রম সূর্যের ওপর নির্ভরশীল ।
২.১৪৬. কাদের কালক্রমকে সৌরবছর (Solar year) বলা হয়?
উত্তর : খ্রিস্টানদের কালক্রমকে সৌরবছর বা Solar year বলা হয় ।
91
২.১৪৭. খ্রিস্টান ঐতিহাসিকরা যিশু আবির্ভাবকে কেন্দ্রবিন্দু ধরে সমগ্র মানব ইতিহাসকে কয় ভাগে ভাগ করেছেন?
উত্তর : খ্রিস্টান ঐতিহাসিকরা যিশু খ্রিস্টের আবির্ভাবকে কেন্দ্রবিন্দু ধরে মানব ইতিহাসকে দুই ভাগে ভাগ করেছেন । ২.১৪৮. যিশুর আবির্ভাবের পূর্বের সময়কে কী বলা হয় ?
উত্তর : যিশুর আবির্ভাবের পূর্বের সময়কে খ্রিস্টপূর্ব বলা হয় ।
২.১৪৯. যিশুর আবির্ভাবের পরের সময়কে কী বলা হয়?
উত্তর : যিশুর আবির্ভাবের পরের সময়কে খ্রিস্টাব্দ বলা হয় ।
২.১৫০. খ্রিস্টাব্দ শব্দটি বিশ্লেষণ করলে কী পাওয়া যায়?
উত্তর : খ্রিস্টাব্দ শব্দটি বিশ্লেষণ করলে পাওয়া যায় যে, খ্রিস্ট + অব্দ (বছর) = খ্রিস্টাব্দ ।
২.১৫১. কোন ব্যক্তি খ্রিস্টপূর্ব ৫০০ অব্দে জন্মগ্রহণ ও খ্রিস্টপূর্ব ৪২০ অব্দে মৃত্যুবরণ করলে লোকটির বয়স কত হবে?
উত্তর : লোকটির বয়স হবে ৮০ বছর ।
২.১৫২. মুসলমানদের ব্যবহৃত কালক্রমের নাম কী?
উত্তর : মুসলমানদের ব্যবহৃত কালক্রমের নাম হলো হিজরি কালক্রম ।
২.১৫৩. কে হিজরি সালের প্রবর্তন করেন?
উত্তর : হযরত ওমর (রা.) হিজরি সালের প্রবর্তন করেন ।
২.১৫৪. কখন থেকে হিজরি সন শুরু হয়?
উত্তর : হযরত মুহাম্মদ (সা.) মক্কা থেকে মদিনায় হিজরত করার পর হিজরি সন শুরু হয় ।
২.১৫৫. মহানবি হযরত মুহাম্মদ (সা.) কত খ্রিস্টাব্দে হিজরত করেন ?
উত্তর : মহানবি হযরত মুহাম্মদ (সা.) ৬২২ খ্রিস্টাব্দে হিজরত করেন ।
২.১৫৬. হযরত মুহাম্মদ (সা.) কোথায় হিজরত করেন?
উত্তর : হযরত মুহাম্মদ (সা.) মক্কা থেকে মদিনায় হিজরত করেন ।
২.১৫৭. কোন কাল অনুসারে মুসলিমদের যাবতীয় ধর্মকর্ম, উৎসবাদি পালন করা হয়?
উত্তর : হিজরি কালক্রম অনুসারে মুসলিমদের যাবতীয় ধর্মকর্ম, উৎসবাদি পালন করা হয় ।
২.১৫৮. মুসলিমদের কালক্রম কী ভিত্তিক?
উত্তর : মুসলিমদের কালক্রম চন্দ্রভিত্তিক।
২.১৫৯. চান্দ্র ও সৌরবছরের মধ্যে পার্থক্য কত?
উত্তর : চান্দ্র ও সৌরবছরের মধ্যে পার্থক্য হলো ১১/১২ দিনের ।
২.১৬০. বাংলা ভাষাভাষী অঞ্চলে কোন কালক্রম প্রচলিত আছে?
উত্তর : বাংলা ভাষাভাষী অঞ্চলে বঙ্গাব্দের প্রচলন আছে।
২.১৬১. সম্রাট আকবর কত খ্রিস্টাব্দে বাংলা বর্ষপঞ্জির প্রচলন করেন?
উত্তর : সম্রাট আকবর ১৫৮৪ খ্রিস্টাব্দে বাংলা বর্ষপঞ্জির প্রচলন করেন ।
২.১৬২. কে বঙ্গাব্দ প্রচলন করেন?
অথবা, বাংলা সন কে চালু করেন?
উত্তর : সম্রাট আকবর বঙ্গাব্দ প্রচলন করেন ।
২.১৬৩. সম্রাট আকবর কেন বাংলা সন চালু করেন?
অথবা, কী উদ্দেশ্যে বাংলা সন চালু করা হয়?
উত্তর : সম্রাট আকবর বাংলার রাজস্ব আদায়ের সুবিধার জন্য বাংলা সন চালু করেন ।
২.১৬৪. কখন থেকে বাংলা সন গণনা শুরু হয়?
উত্তর : ১৫৫৬ খ্রিস্টাব্দের ৫ নভেম্বর সম্রাট আকবরের সিংহাসন আরোহণের দিন থেকে বাংলা সন গণনা শুরু হয় । ২.১৬৫. বঙ্গাব্দ কালক্রমটি শুরুতে কী নামে পরিচিত ছিল?
উত্তর : বঙ্গাব্দ কালক্রমটি শুরুতে তারিখ ই এলাহি নামে পরিচিত ছিল ।
২.১৬৬. বাংলা ও খ্রিস্টীয় সনের মধ্যে পার্থক্য কত বছর?
উত্তর : বাংলা ও খ্রিস্টীয় সনের মধ্যে পার্থক্য ৫৯৩ বছর।
২.১৬৭. খ্রিস্টীয় সন থেকে কত বিয়োগ করলে বাংলা সন পাওয়া যায়?
উত্তর : খ্রিস্টীয় সন থেকে ৫৯৩ বিয়োগ করলে বাংলা সন পাওয়া যায় ।
২.১৬৮. সম্রাট আকবরের অধীনস্থ বিজ্ঞানী ও জ্যোতির্বিদের নাম কী?
উত্তর : সম্রাট আকবরের অধীনস্থ বিজ্ঞানী ও জ্যোতির্বিদের নাম ছিল আমির ফতুল্লাহ সিরাজী । ২.১৬৯. সম্রাট আকবর কোন ব্যক্তির প্রচেষ্টায় বাংলা বর্ষের চালু করেছিলেন?
উত্তর : সম্রাট আকবর আমির ফতুল্লাহ সিরাজীর প্রচেষ্টায় বাংলা বর্ষের চালু করেছিলেন ।
২.১৭০. সম্রাট আকবর বাংলা সন চালু করার সময় বাংলায় কোন বর্ষপঞ্জি ছিল?
উত্তর : সম্রাট আকবর বাংলা সন চালু করার সময় বাংলায় শকাব্দ বর্ষপঞ্জি ছিল ।
২.১৭১. বাংলায় কোন তিনটি কালক্রম চালু আছে?
উত্তর : বাংলায় খ্রিস্টাব্দ কালক্রম, হিজরি কালক্রম, বঙ্গাব্দ কালক্রম চালু আছে ।
২.১৭২. আবুল ফজলের কোন গ্রন্থে পৃথিবীর প্রচলিত ২০ ধরনের সাল গণনার বর্ণনা দেন?
উত্তর : আবুল ফজলের ‘আইন ই আকবরি' গ্রন্থের তৃতীয় ভাগে পৃথিবীর প্রচলিত ২০ ধরনের সাল গণনার বর্ণনা দেন।
২.১৭৩. অশিক্ষিত লোকজন বিভিন্ন সালকে কীভাবে মনে রাখার চেষ্টা করেন?
উত্তর : অশিক্ষিত লোকজন বিভিন্ন সালকে খরার বছর, ছিয়াত্তরের মন্বন্তর, দেশ বিভাগ, আইনের বছর, জলোচ্ছ্বাস, মুক্তিযুদ্ধ প্রভৃতি ঘটনার মাধ্যমে মনে রাখার চেষ্টা করেন ।
২.১৭৪. প্রাচীন গ্রিকবাসী কীভাবে কালক্রম ঠিক করতো?
উত্তর : প্রাচীন গ্রিকবাসী অলিম্পিক খেলার মাধ্যমে কালক্রম ঠিক করতো।
২.১৭৫. অলিম্পিক খেলার উদ্ভাবন করেছিল কারা?
উত্তর : অলিম্পিক খেলার উদ্ভাবন করেছিল গ্রিকরা।
২.১৭৬. অলিম্পিক খেলার জন্ম হয় কোন দেশে?
উত্তর : অলিম্পিক খেলার জন্ম হয় গ্রিসে ।
২.১৭৭. বর্তমানে প্রচলিত ক্যালেন্ডারের নাম লেখ ।
উত্তর : বর্তমানে প্রচলিত ক্যালেন্ডারের নাম হলো গ্রেগরিয়ান ক্যালেন্ডার ।
2.১৭৮. 'Decade' বা দশক কাকে বলে?
উত্তর : দশ বছর সময়কে 'Decade' বা দশক বলা হয় ৷
২.১৭৯. 'Decade' অর্থ কী?
অথবা, 'Decade' এর বাংলা প্রতিশব্দ কী?
উত্তর : 'Decade' শব্দের অর্থ হলো দশক ।
২.১৮০. এক দশক সমান কত বছর?
উত্তর : এক দশক সমান ১০ বছর ।
২.১৮১. কত বছরে এক শতাব্দী হয়?
উত্তর : ১০০ বছরে এক শতাব্দী হয় ।
২.১৮২. 'Century' বলতে কী বুঝায়?
উত্তর : 'Century' বলতে ১০০ বছর সময়কে বুঝায়।
২.১৮৩. 'Century' শব্দটির বাংলা অর্থ কী?
উত্তর : 'Century' শব্দটির বাংলা অর্থ শতক বা শতাব্দী
২.১৮৪. কত দশকে এক শতক হয়?
উত্তর : ১০ দশকে এক শতক হয় ।
২.১৮৫. 'Millennium' এর আভিধানিক অর্থ কী?
উত্তর : 'Millennium' এর আভিধানিক অর্থ হলো এক হাজার বা এক সহস্রাব্দ বছর।
২.১৮৬. এক মিলেনিয়াম সমান কত বছর?
উত্তর : এক মিলেনিয়াম সমান ১০০০ বছর।