সার্বজনীন গেইট (UNIVERSAL GATE) সম্পর্কে বলতে

সার্বজনীন গেইট (UNIVERSAL GATE)দিয়ে মৌলিক লজিক গেইটসমূহ বাস্তবায়ন করতে পারবেন।
মুখ্য শব্দ সার্বজনীন গেইট।
৬.৫.১ সার্বজনীন গেইট
যে সকল গেইটের মাধ্যমে অ্যান্ড, অর ও নট গেইটের ফাংশনকে প্রতিস্থাপন করা যায় তাদেরকে সার্বজনীন
গেইট বলা হয়। অর, অ্যান্ড এবং নট এই তিনটি মৌলিক গেইটের সমন্বয়ে সকল প্রকার লজিক সার্কিট বা যুক্তি বর্তনী
তৈরি করা যায়। আবার শুধুমাত্র ন্যান্ড গেইট ব্যবহার করেই যে কোন লজিক সার্কিট বা যুক্তি বর্তনী তৈরি করা যায়। এর
কারণ ন্যান্ড গেইট দিয়ে অর, অ্যান্ড এবং নট গেইট বাস্তবায়ন সম্ভব। একইভাবে শুধু নর গেইট দিয়েই অর, অ্যান্ড এবং
নট গেইট তথা যে কোন লজিক সার্কিট বা যুক্তি বর্তনী তৈরি করা সম্ভব। এ জন্য এই গেইট দুটিকে বলা হয় সার্বজনীন
গেইট।
৬.৫.২ ন্যান্ড গেইট
ন্যান্ড (NAND) গেইট হচ্ছে অ্যান্ড গেইট ও নট গেইটের সমন্বিত রূপ। অ্যান্ড গেইটের আউটপুটকে নট গেইটের মধ্য
দিয়ে প্রবাহিত করলে তখন তাকে বলা হয় ন্যান্ড গেইট। অ্যান্ড গেইট যে কাজ করে ন্যান্ড গেইট তার বিপরীত কাজ করে।
নর (NOR) গেইট হচ্ছে অর গেইট ও নট গেইটের সমষ্টি। অর গেইটের আউটপুটকে নট গেইটের মধ্য দিয়ে প্রবাহিত
করলে নর গেইট তৈরি হয়। অর গেইট যে কাজ করে নর গেইট তার বিপরীত কাজ করে।
শিক্ষার্থীর কাজ তিন ইনপুট বিশিষ্ট নর ও ন্যান্ড গেইটসমূহের সত্যক সারণী তৈরি করুন।
সারসংক্ষেপ
যে সকল গেইটের মাধ্যমে অ্যান্ড, অর ও নট গেইটের ফাংশনকে প্রতিস্থাপন করা যায় তাদেরকে সার্বজনীন গেইট বলা
হয়। নর ও অ্যান্ড গেইট দিয়ে সকল প্রকার লজিক সার্কিট তৈরি করা যায় বলে এই দুটি গেইটকে সার্বজনীন গেইট বলা
হয়।
পাঠোত্তর মূল্যায়ন-৬.৫
সঠিক উত্তরের পাশে টিক () চিহ্ন দিন
১। ন্যান্ড গেইট কোন কোন গেইটের সমন্বিত রূপ?
ক) অ্যান্ড গেইট ও নট গেইট খ) অ্যান্ড গেইট ও অর গেইট
গ) অর গেইট ও নট গেইট ঘ) সবগুলোই
২। ঘঅঘউ গেইট গঠিত হয়Ñ
র. অঘউ
রর. ঙজ
ররর. ঘঙঞ
নিচের কোনটি সঠিক ?
ক.র ও রর খ.র ও ররর
গ.রর ও ররর ঘ.র, রর ও ররর