সমাজকর্ম ও সমাজসেবা
সমাজসেবা কী?
সমাজকর্মের সাথে ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট প্রত্যয়গুলোর মধ্যে সমাজসেবা অন্যতম। অতীতে সমাজসেবা বলতে
অসহায় ও দরিদ্রদের জন্য গৃহীত সেবাকার্যক্রমকে বোঝানো হতো। সনাতন সমাজসেবা ছিল ব্যক্তি বা প্রতিষ্ঠানের উদ্যোগে
গৃহীত ঐচ্ছিক কার্যক্রম। এগুলো তেমন সংগঠিতও ছিল না। বর্তমানে সমাজসেবা বলতে সকল স্তরের মানুষের কল্যাণে
এবং নিরাপত্তার লক্ষ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত সকল কার্যক্রমকে বোঝানো হয়েছে।
সমাজকর্ম অভিধানের ভাষায়, সমাজে মানুষের স্বাস্থ্য ও সার্বিক কল্যাণ বিধানে সমাজকর্ম এবং অন্যান্য পেশাধারীদের
তৎপরতাই হচ্ছে সমাজসেবা।
এনসাইক্লোপেডিয়া অব ব্রিটেনিকাতে বলা হয়েছে, সমাজসেবা প্রত্যয়টি ব্যাপক অর্থে সরকারি অথবা বেসরকারি কর্মপ্রচেষ্টা
হিসেবে পরিচিত যার মাধ্যমে আয়মূলক কর্মকাÐ, চিকিৎসা সেবা, গৃহায়ন ও চিত্তবিনোদনের চাহিদা পূরণের পাশাপাশি
বিশেষ কোনো দলের যতœ ও সুরক্ষামূলক সেবা প্রদান করা হয় যা ক্রমান্বয়ে শিল্পায়িত সমাজে সমষ্টির দায়িত্ব হিসেবে
পরিচিতি লাভ করে।
সমাজসেবার বৈশিষ্ট্য হলো এটি সমাজের সকল শ্রেণির জন্যই সংগঠিত হয়। এটি প্রাতিষ্ঠানিক ও সংগঠিত কার্যক্রম, এটি
সরকারি বেসরকারি উভয় পর্যায়েই সংগঠিত হয়ে থাকে। সমাজসেবা মানবসম্পদ উন্নয়ন ও সংরক্ষণের সাথে সম্পর্কিত
এবং এটি ব্যক্তি ও পরিবেশের মধ্যে সামঞ্জস্যবিধানে সহায়তা করে। সমাজসেবার আওতায় যেসব সেবা দেওয়া হয় তা
হলোÑ সামাজিক সাহায্য, সামাজিক নিরাপত্তা, সামাজিক বীমা, শিশুকল্যাণ, সংশোধনমূলক কার্যক্রম, মানসিক স্বাস্থ্য,
জনস্বাস্থ্য, শিক্ষা, চিত্তবিনোদন, শ্রমিক সংরক্ষণ, গৃহসংস্থান প্রভৃতি।