হযরত আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, "তোমাদের কেউ যখন ঘুম থেকে জাগ্রত হবে তখন সে যেনো তার হাত তিনবার ধোওয়ার আগে পানির পাত্রে না ডুবায়। কেননা, সে জানেনা ঘুমানোর পর তার হাত শরীরের কোন কোন্ স্থানে গিয়েছে (ঘুমের ঘোরে হয়তো তা লজ্জাস্থানে পৌঁছে যেতে পারে)।” (আত-তিরমিযী) ৩৬৯ বিজ্ঞান আমাদের বলে যে ঘুমের সময় হাত যদি মলদ্বারে চলে গিয়ে মলদ্বার চুলকালে গুড়ো কৃমির কারণে হাত দূষিত হয়। ইংরেজীতে একে আমরা pruritus বা গুহ্যদ্বার চুলকানো বলে থাকি, যা threadworm infestation. তাছাড়া অন্যান্য লজ্জাস্থানে পৌছেও হাত দূষিত হতে পারে।
এ হাদীস থেকে আমরা জানতে পারি যে পাক-পবিত্রতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতি নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতো তীক্ষ্ণ নযর ছিলো। বস্তুত মানুষের প্রাত্যহিক জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ের প্রতিও তাঁর প্রখর দৃষ্টি ছিলো। আর তাই ঘুম থেকে জেগে উঠার পর হাত না ধুয়ে কোনো পাত্রে হাত দিতে নিষেধ করেছেন। কারণ অবচেতন ও ঘুমন্ত অবস্থায় মানুষের হাত কোন কোন জায়গায় যায়, আর তা পাক রয়েছে না নাপাক হয়ে গেছে তা আমাদের জানা নেই। তাই খাবার বা পানির পাত্রে হাত প্রবেশ করলে তা নাপাক বা দূষিত হতেই পারে ।