এবার মানবদেহে সুগন্ধি দ্রব্যসমূহের প্রভাব ও এগুলোর ব্যবহার সম্পর্কে কিছু বলুন।

বাস্তবিক পক্ষে মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এবং রোগ-ব্যাধি দূরীকরণে সুগন্ধির প্রভাব বেশ গুরুত্বপূর্ণ। কারণ এটি মানুষের দেহে শক্তি যোগাতে সাহায্য করে। উত্তম সুগন্ধি ও উত্তম আত্মার মধ্যে একটি বিশেষ যোগসূত্র রয়েছে। ভালো সৌরভ ও উত্তম সুগন্ধি মানুষের আত্মার পুষ্টি বিধান করে থাকে । অধিকন্তু ফেরেশ্তারা সুগন্ধি পছন্দ করেন আর শয়তান তা অপছন্দ করে। শয়তান বিশ্রী গন্ধ, পুঁতি গন্ধ পছন্দ করে। আর উত্তম আত্মা উত্তম সুগন্ধি পছন্দ করে। নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বিশ্রী বা পুঁতি গন্ধ পছন্দ করতেননা। তিনি প্রতিনিয়ত সুগন্ধি ব্যবহার করতেন।

আল্লামা আস-সুয়ূতী রহমাতুল্লাহি আলাইহি বলেন, “স্ত্রী সহবাসের পর সুগন্ধি ব্যবহারের চেয়ে উপকারী আর কিছু নেই।” (আস-সুয়ূতী) ৩৭৯

মুহতারাম, কী কী ধরনের সুগন্ধি আমাদের প্রিয় নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন? মৃগনাভি কস্তুরি বা মিস্ক সম্পর্কে বলুন। এটি কী ধরনের সুগন্ধি? কি এর পরিচয়? মৃগনাভি বা কস্তুরি সম্পর্কে কুরআন মজীদে আল্লাহ্ রাব্বুল আলামীন কী ইরশাদ করেছেন?



উত্তর : নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিস্ক (কস্তুরি) ও আম্বর ব্যবহার পছন্দ করতেন। কস্তুরি মধ্য এশিয়ার musk deer নামক শিংবিহীন ছোট হরিণ বিশেষ প্রাণীর নাভি থেকে উৎপন্ন হয় । এ প্রাণীটি চীন ও হিমালয় অঞ্চলেও পাওয়া যায়। প্রাণীটির zoological নাম হচ্ছে Moschus mochifera Linn. এই প্রাণীর নাভি থেকেই কস্তুরি সংগ্রহ করা হয়। It is obtained from the navel of musk deer. It is the dried secretion of the preputial follicles of the musk deer. কস্তুরির আরবী নাম মিস্ক। Persian ও উর্দুর্নাম হচ্ছে Mushk. বাংলা ও হিন্দি নাম কস্তুরি। কস্তুরিসহ চামড়ার থলেটিকে ইংরেজিতে pods বলা হয়ে থাকে। মৃগনাভি কস্তুরিকে সুগন্ধি দ্রব্যসমূহের রাজা বলা হয়ে থাকে। It is the king of perfumes.

মধ্য এশিয়ার শিংবিহীন ছোট্ট হরিণ বিশেষ (Musk deer)

মৃগনাভি, কস্তুরি (Navel of musk deer)

আল্লাহ সুবহানাহু ওয়াতা'য়ালা সূরা আল-মুতাফফিফীন-এর ২৬ নম্বর আয়াতে ইরশাদ করেন,

خِتَامُهُ مِسْكَ

“খিতামুহু মিসক।” অর্থাৎ “মিকের মোহর বা মিকের সুগন্ধ।” (আল মুতাফফিফীন ৮৩:২৬) এখানে বলা হয়েছে যে পানীয় ভর্তি পাত্রের মুখ কস্তুরি দ্বারা মোহরাঙ্কিত থাকবে অথবা পানীয়তে কস্তুরি মেশানো থাকবে । ফলে পান করার পর শেষের দিকে তারা কস্তুরির খুশবু পাবে।