রোগে মৃত্যুবরণ করা কি শাহাদাতের সাথে তুলনীয়?

হ্যাঁ। রোগে কষ্ট ভোগ করে মৃত্যুবরণ করাকে শাহাদাতের সাথে তুলনা করা যায়। হযরত আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “অসুস্থতায় বিছানায় মৃত্যুবরণ করা শাহাদাতের মৃত্যু। তাকে কবরে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবেনা । তার নিকট যেসব খাদ্য সামগ্রী আসে তা জান্নাত থেকে পাঠানো হয়।” (ইবনে মাজাহ্) ৩২ হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত । নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, “আমার উম্মতের শহীদগণের ভেতর অধিকাংশই হচ্ছে তারা, যারা রোগাক্রান্ত থেকে রোগ- বিছানায় মৃত্যুবরণ করে থাকে।” (মুসনাদে আহমাদ ও আস-সুয়ূতী)


ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “সফররত অবস্থায় মৃত্যু হলো শহীদী মৃত্যু।” (ইবনে মাজাহ) ৩৪