হ্যাঁ আছে । বস্তুত বিশ্বস্বাস্থ্য সংস্থা ধূমপানের উপর কঠোর মনোভাব পোষণ করে থাকে । কারণ এটি জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত সত্য যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিশ্বস্বাস্থ্য সংস্থা যখন মানুষের স্বাস্থ্য সম্পর্কে কোনো ঘোষণা দেন, তখন তার পেছনে যথেষ্ট বৈজ্ঞানিক তথ্য ও গবেষণালব্ধ জ্ঞান থাকে ।
২০০৫ সালের ১৪ মার্চ বাংলাদেশ জাতীয় সংসদ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন কার্যকর করেছে (২০০৫ সনের ১১ নম্বর আইন)। উক্ত আইন অনুযায়ী কোনো ব্যক্তি পাবলিক স্থানে এবং পাবলিক পরিবহনে ধূমপান করতে পারবেনা। আইনের এ বিধান লংঘিত হলে আইন লংঘনকারী ব্যক্তিকে অনধিক পঞ্চাশ টাকা অর্থ দণ্ডে দণ্ডিত করা হবে। বাংলাদেশে পাবলিক স্থানগুলো যথা : স্কুল- কলেজ, অফিস-আদালত, লঞ্চ-স্টিমার, বাস-ট্রেন, পার্ক ইত্যাদি যেসব স্থানে অধিক লোকের সমাগম ঘটে সেখানে ধূমপান নিষেধ। এ আইন অমান্যকারীদের শাস্তি মাত্র ৫০ টাকা জরিমানা। এই জরিমানার পরিমাণটি অপরাধীদের জন্য খুবই কম। প্রতিবেশী দেশ ভারতও জনসাধারণের উন্মুক্ত স্থানে ধূমপান নিষিদ্ধ করে আইন পাস করেছে। আর আইন অমান্যকারীদের জন্য ৫ ডলার বা ২০০ রুপিয়া জরিমানার বিধান করা হয়েছে। বর্তমানে ভারতে ধূমপায়ীর সংখ্যা আনুমানিক ১৫ কোটি। তবে এসব আইন সাধারণত বাস্তবায়ন হয়না। বাংলাদেশে কি এ আইন বাস্তবায়িত হয়েছে? এর কারণ একটু আগে যা বললাম তাই । এ আইন বাস্তবায়নের জন্য পুলিশের আইজি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি।
প্রিয় ভাই ও বোনেরা! আমার হাতে দেশে তৈরি বেশ কয়েকটি ব্রান্ডের সিগারেটের প্যাকেট আছে। এগুলোর প্রত্যেকটির গায়ে আলাদা আলাদা সতর্কবাণী উল্লেখ করা আছে। আমি তা আপনাদের পড়ে শোনাচ্ছি। বাংলাদেশে তৈরি প্যাকেটের একটিতে লেখা আছে 'ধূমপান ফুসফুসের ক্যান্সারের কারণ'। অপরটিতে লেখা, ‘ধূমপান হৃদরোগের কারণ'। তৃতীয়টিতে লেখা আছে ‘ধূমপানের কারণে শ্বাস- প্রশ্বাসের কষ্ট হয়'। আর চতুর্থটিতে লেখা আছে 'ধূমপান মৃত্যু ঘটায়'। এসব কিছুই সত্য। কিন্তু বর্তমানে ধূমপান বিরোধী আইন কী বলে? কোন্ সতর্কবাণীটি লেখা বাধ্যতামূলক? আগে ছিলো, “সংবিধিবদ্ধ সতর্কীকরণ : ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।” বর্তমানে সিগারেট প্যাকেটের গায়ে স্বাস্থ্য সম্পর্কিত নিম্নবর্ণিত যেকোনো সতর্কবাণী মুদ্রণ করা বাধ্যতামূলক -
ক. ধূমপানে মৃত্যু ঘটায়;
খ. ধূমপানের কারণে স্ট্রোক হয়;
গ. ধূমপান হৃদরোগের কারণ;
ঘ. ধূমপান ফুসফুস ক্যান্সারের কারণ;
ঙ. ধূমপানের কারণে শ্বাস-প্রশ্বাসের সমস্যা হয় বা চ. ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
ধূমপান হৃদরোগের কারণ
ধূমপান স্বাস্থ্যের
জন্য ক্ষতিকর
ধূমপান মৃত্যু ঘটায়
বাংলাদেশে তৈরি বিভিন্ন ব্র্যান্ডের সিগারেটের উপর আরোপিত নিষেধাজ্ঞা
এখন আপনি চিন্তা করে দেখুন কোনো জ্ঞানী লোক কী ধূমপানে আসক্ত হতে পারে?