উত্তর : এ বিষয়ে রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদীস আমি খুঁজে পাইনি । তবে সাহাবায়ে কেরাম কোনো পশুকেও শরাব ব্যবহারের অনুমতি দেননি। হযরত নাফে রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে “হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর গোলাম তার এক উটকে শরাব পান করালে তিনি তাকে ধমক দিয়েছিলেন এবং প্রচণ্ডভাবে তিরস্কার করেছিলেন।” (নযর আহমদ) ৪৩৯
উক্ত হাদীসের সংকলক আব্দুর রায্যাক রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, “রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ শরাবের বোতলের তলানিও কোনো জানোয়ারের দেহে মালিশ করা সহ্য করেননি।” (নযর আহমদ) ৪৪০
এ রিওয়ায়াত দুটো সংগ্রহ করেছি আমি পাকিস্তানের লাহোরের শিবলী কলেজের অধ্যক্ষ নযর আহমদ লিখিত তিব্বুন নববী বই থেকে।