উত্তর : ঝাড়-ফুঁকের ব্যাপারে শরীয়াতের দৃষ্টিভঙ্গি হচ্ছে-
১. এতে শিরকের কোনো আমেজ থাকতে পারবেনা।
২. আল্লাহর পবিত্র নাম বা তাঁর পবিত্র কালামের সাহায্যে ঝাড়-ফুঁক করতে হবে।
৩. কালাম অর্থাৎ যা পড়ে ঝাড়-ফুঁক করা হবে তা বোধগম্য হতে হবে এবং তার মধ্যে কোনো গুনাহের জিনিস নেই একথা জানা সম্ভব হতে হবে। কুফরী কালাম যেনো না থাকে ।
৪. আর এই সঙ্গে ঝাড়-ফুঁকের উপর ভরসা করা যাবেনা এবং তাকে রোগ নিরাময়কারী মনে করা যাবেনা, বরং আল্লাহ্র উপর ভরসা করতে হবে এ মর্মে যে, আল্লাহ্ চাইলে এ ঝাড়-ফুঁকের মাধ্যমেই তিনি রোগ নিরাময় করবেন।