ঘর-বাড়ি জীবাণুমুক্ত করার কাজে নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী ব্যবহার করতে পরামর্শ দিয়েছেন?

হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু একটি হাদীস বর্ণনা করেছেন। তিনি বলেন যে নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমার ঘর কুন্দুরখুটি (frankincense), শিহ্ বা কিরমালা (wormwood), মুরর্ (myrrh) ও সাতার (thyme) এর ধোঁয়ায় ভরে দাও।” (শু'য়াবুল ঈমান) ৫৮৬ এ হাদীসটি ইমাম বায়হাকী তার শু‘আবুল ঈমান কিতাবে উল্লেখ করেছেন। তবে হাদীসটির মান নির্ণয় করা হয়নি।

ইমাম আস-সুয়ূতী বলেন যে ঠিক একই ধরনের আরেকটি হাদীস আল্লামা ইবনুল কাইয়িম রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন। তিনি বলেন যে “তারা তাদের ঘর thyme (সা তার) এবং frankincense (কুন্দুরখুটি)-এর সাহায্যে জীবাণুমুক্ত করেছেন।” (ইবনুল কাইয়িম ও আস-সুয়ূতী) ৫৮৭


হাদীসের এ বর্ণনাটিও আস্-সুয়ূতী রহমাতুল্লাহ আলাইহি তার তিব্বে নববী গ্রন্থে উদ্ধৃত করেছেন। এছাড়া ঘর-বাড়ি জীবাণুমুক্ত করার বিষয়ে আরো কয়েকটি হাদীস রয়েছে, যেখানে নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম frankincense (লুবান), wormwood (শিহ্, কিরমালা), myrrh (মুর) এবং thyme (সা'তার) নামক গাছ-গাছড়ার কথা উল্লেখ করেছেন, যা আমি অন্য কোনো পর্বে আলোচনা করবো ইনশাআল্লাহ।