আচ্ছা মুহতারাম, ত্বকের প্রদাহ বা চুলকানি রোগের চিকিৎসায় আল্লাহর রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী উপদেশ দিয়েছেন?

এ প্রশ্নের উত্তর হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু-এর বর্ণিত একটি হাদীস থেকে দেয়ার চেষ্টা করবো ইনশা'আল্লাহ। তিনি বলেন, “নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারেশ বা চুলকানির কারণে হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু ও আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে রেশমের কাপড় পরার অনুমতি দিয়েছিলেন।" (সহীহ আল বুখারী ও মুসলিম) ৬৪৬

আমরা জানি যে পুরুষের জন্য স্বর্ণ-রৌপ্য ও মোটা ও মিহি রেশমী কাপড় ব্যবহারের অনুমতি নেই । (সহীহ আল বুখারী) ৬৪৭

তবে মহিলারা তা ব্যবহার করতে পারেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, “যে ব্যক্তি দুনিয়ায় রেশম (রেশমী কাপড়) পরিধান করবে, সে আখিরাতে কখনো তা পরিধান করবেনা (বা করতে পারবেনা)।” (সহীহ আল বুখারী) ৬৪৮

হযরত সাবিত রাদিয়াল্লাহু আনহু ও ইবনে যুবাইর রাদিয়াল্লাহু আনহুও একই ধরনের হাদীস বর্ণনা করেছেন। (সহীহ আল বুখারী) ৬৪৯

যাহোক, অসুস্থতার কারণে নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতিক্রম অনুমতিও দিয়েছিলেন । কারণ রেশম কোমল ও ঠাণ্ডা প্রকৃতির। এই prescription-এর ব্যাখ্যায় আল্লামা ইবনুল কাইয়িম রহমাতুল্লাহ আলাইহি বলেন, অন্যান্য কাপড়ের ন্যায় সিল্কের বা রেশমী পোশাক শুষ্কও নয়, আবার পুরুও নয়। যেহেতু skin rash শুষ্ক ও পুরু জিনিসের কারণে হয়ে থাকে, রেশমী কাপড় এক্ষেত্রে উপকারী বলে বিবেচিত হতে পারে । Medically রেশম এক প্রকার পোকা বা গুটি পোকা থেকে উৎপন্ন হয়। এতে রোগ নিরাময়ের গুণাবলি আছে এবং এটা যন্ত্রণাদি উপশমকারী। আল-রাযী বলেছেন, “রেশম লিনেনের চেয়ে গরম, আবার cotton বা সুতার চেয়ে ঠাণ্ডা। সম্ভবত এসব কারণেই নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলকানি ও চামড়ার ফুস্কুড়িতে রেশমি কাপড় ব্যবহারের জন্য উপদেশ দিয়েছেন।