পবিত্র কুরআনে ‘সূরা ত্বীনে' ডুমুরের কথা এসেছে। এই ডুমুরের পরিচয় সম্পর্কে বলুন।

পবিত্র কুরআনে ত্বীন নামক সূরা আছে, যার অর্থ ডুমুর বা বিলেতি ডুমুর । এই সূরায় আল্লাহ সুবহানুহু ওয়াতা'য়ালা ডুমুর, জলপাই, সিনাই পাহাড় ও পবিত্র মক্কা শহরের নামে শপথ করে কিছু বলেছেন ।



وَالتَّيْنِ وَالزَّيْتُونِ وَطُورِ سِينِينَ وَهُذَا الْبَلَدِ الْأَمِينِ ﴾



“ওয়াত ত্বীন ওয়ায যাইতূনি ওয়াতুরি সীনীনা ওয়াহাযাল বালাদিল আমীন।” (আত-তীন ৯৫:১-৩) এ ছাড়া বাইবেলের জেরিমিয়া ও ম্যাথু বইয়েও ডুমুরের বর্ণনা এসেছে। ডুমুরকে ইংরেজিতে fig বলা হয়। ইউনানি ভাষায় এটি আনজীর নামে পরিচিত। উর্দু, হিন্দি ও ফারসি ভাষাতেও এটি আনজীর হিসেবে পরিচিত। এর Botanical নাম Ficus carica এটি Moraceae family-এর প্রজাতির অন্তর্ভুক্ত । আরবি নাম জ্বীন ।

প্রশ্ন-২৩৯ : হাদীস শরীফে ডুমুরের উপর কী বর্ণনা এসেছে অনূগ্রহপূর্বক বিস্তারিত বলুন?


উত্তর : পবিত্র হাদীস শরীফে আমরা ডুমুরের দুটো বর্ণনা পাই। হযরত আবূ যার গিফারী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে “একদা নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক পাত্র ডুমুর হাদিয়া হিসেবে আনা হলে তিনি তাঁর সাহাবীদের খেতে বলেন এবং তিনি নিজেও খান এবং বলেন, “আমি যদি কোনো ফল সম্বন্ধে বলতাম যে, তা জান্নাত থেকে এসেছে, তাহলে আমি নিশ্চয়ই বলতাম, এটি ডুমুর, জ্বীন ডুমুর বা আনজীর।” (জামে সগীর ও আবূ নুয়াইম) ৭১২ এ হাদীসটি আস্-সুয়ূতী রহমাতুল্লাহি আলাইহি



তার জামে সাগীর গ্রন্থে উদ্ধৃত করেছেন। হযরত আবূ যার গিফারী রাদিয়াল্লাহু আনহু নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রসিদ্ধ সাহাবী ছিলেন, যাঁর নামে ঢাকার মালিবাগে আবুজর গিফারী ডিগ্রি কলেজ আছে। তিনি বর্ণনা করেন যে নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা ডুমুর খাও। এটি অর্শ্ব রোগ দূর করে এবং গিঁটবাতে উপকারী।” ৭১৩


এ হাদীসটি ইমাম আস-সুয়ূতী ও আবূ নুয়াইম রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন।
গ্যালেন বলেন, “যদি ডুমুর, আখরোট (walnut) ও রূ (তিক্তস্বাদ বিশিষ্ট চিরহরিৎ এক প্রকার উদ্ভিদ)- এর সাথে একত্রে খাওয়া যায়, তাহলে বিষক্রিয়া দূর হয় এবং বিষক্রিয়ার ক্ষতিকর দিক থেকে নিরাপদে থাকা যায়। হাফিয ইবনুল কাইয়িম রহমাতুল্লাহি আলাইহি ডুমুরের সাথে আখরোট (walnut) ও কাঠবাদাম (almond) খেতে বলেছেন।
আস্-সুয়ূতী রহমাতুল্লাহি আলাইহি ডুমুরকে nourishing এবং উপকারী বলেছেন। এটি nerve- কে শক্তিশালী করে।