মুমূর্ষু ব্যক্তির আরো কোনো করণীয় আছে কী?

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীদের উদ্দেশে বলেছেন, “মুমূর্ষু ব্যক্তিদের শিক্ষা দাও, সে যেনো বলে, আল্লাহ্ ছাড়া কোনো মা'বূদ বা উপাস্য নেই।” (সহীহ মুসলিম) ৫*

কাজেই যখন কোনো অসুস্থ ব্যক্তির অন্তিম মুহূর্ত ঘনিয়ে আসবে, তাকে বার বার এই কালেমা মুখে উচ্চারণ করা উচিত এবং মুমূর্ষ ব্যক্তির নিকট যারা অবস্থান করবে, তিনি তাদেরকে বলে দেবেন যে “আমি এ কালেমা বলতে ভুলে গেলে আমাকে স্মরণ করিয়ে দিবে, যাতে তিনি পুনঃ পুনঃ সে কালেমা উচ্চারণ করতে পারি।" হযরত মু'আয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী করীম

সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যার এ জীবনের শেষ বাক্য এই হবে যে “আল্লাহ্ ছাড়া কোনো উপাস্য নেই, সে নিশ্চয়ই বেহেশতে প্রবেশ করবে।” (আবূ দাউদ, আত তিরমিযী ও মুসতাদরাক) আবূ সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমাদের মরণোম্মুখ ব্যক্তিদেরকে 'লা ইলাহা ইল্লাল্লাহ'-এর তালকীন করো যাতে সে তা শুনে আল্লাহকে স্মরণ করতে পারে।” (সহীহ মুসলিম) ৬১

৬২

হযরত মা'কাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত । তিনি বলেন, নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা মুমূর্ষু ব্যক্তির ওপর সূরা ইয়াসিন পড়তে থাকো।” (আবূ দাউদ)