এবং রোগীর সেবা-শুশ্রূষার যেসব ফযীলত বর্ণনা করেছেন তা জানলাম। এবার বলুন সুযোগ থাকা সত্ত্বেও রোগীর সেবা না করার জন্য কোনো অশুভ পরিণতি আছে কি? অর্থাৎ পারলৌকিক কোনো অকল্যাণ বা ফলাফল থাকলে তা আলোচনা করুন।
উত্তর : বস্তুত রোগীর সেবা না করার পরিণতি যে শুভ নয়, তা আমরা নিম্নে বর্ণিত হাদীস থেকে জানতে পারি। হযরত আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “কিয়ামতের দিন আল্লাহ্ তা'য়ালা (কোনো কোনো বান্দাকে) বলবেন, হে আদম সন্তান! আমি অসুস্থ হয়েছিলাম কিন্তু তুমি আমার সেবা-শুশ্রূষা করোনি । তখন বান্দা বলবে, হে আমার প্রতিপালক! আপনি তো সমগ্র জাহানের মালিক! আমি কি করে আপনার সেবা-শুশ্রূষা করতে পারি? তখন আল্লাহ্ বলবেন, তুমি কি জানতে না যে, আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল? কিন্তু তুমি তার সেবা করোনি। যদি তুমি তার সেবা করতে, তাহলে তুমি আমারই সেবা-শুশ্রূষা করতে, অর্থাৎ আমাকেই পেতে। হে আদম সন্তান! আমি তোমার নিকট খানা চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে তা দাওনি। তখন বান্দা বলবে, হে প্রতিপালক! আপনি সারা জাহানের মালিক। আমি কি করে আপনাকে খানা দিতে পারি? আল্লাহ পাক তখন বলবেন, তুমি কি জানতেনা যে আমার অমুক বান্দা তোমার নিকট খানা চেয়েছিলো? কিন্তু তুমি তাকে খানা দাওনি। তুমি কি জানতে না যে, যদি তুমি তাকে খানা দিতে তবে অবশ্যই তার নিকট আমাকে পেয়ে যেতে? হে আদম সন্তান! আমি তোমার নিকট পানীয় চেয়েছিলাম; কিন্তু তুমি আমাকে তা দাওনি। সে বলবে, হে প্রতিপালক! আপনি সমগ্র জগতের প্রভু। আমি কি করে আপনাকে পানীয় দিতে পারি? আল্লাহ পাক বলবেন, আমার অমুক বান্দা তোমার নিকট পানীয় চেয়েছিলো; কিন্তু তুমি তাকে তা দাওনি। তুমি যদি তাকে তা দিতে তবে অবশ্যই তুমি তা আমার নিকট পেতে।” (সহীহ মুসলিম) ৭৪
সম্মানিত দর্শক-শ্রোতা-পাঠক! এতোক্ষণ যে আলোচনা করলাম তার সারমর্ম হচ্ছে, নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগী-সেবার প্রতি অত্যন্ত গুরুত্ব আরোপ করেছেন। তিনি রোগী-সেবার অফুরন্ত ফযীলত বর্ণনা করেছেন এবং রোগীর সেবা না করার পারলৌকিক অকল্যাণের ব্যাপারে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন।