পানাহারের সুনির্দিষ্ট পরিমাণ সম্পর্কে হাদীসে যে সব বর্ণনা এসেছে তা অনুগ্রহপূর্বক আলোচনা করুন?

হ্যাঁ, পানাহারের পরিমাণ সম্পর্কে বেশ ক'টি বর্ণনা সহীহ হাদীস শরীফে এসেছে, তন্মধ্যে আমি এখানে দুটো হাদীস বর্ণনা করবো। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত । তিনি বলেন, “আমি

রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, একজনের খাবার দু'জনের, দু'জনের খাবার চারজনের, আর চারজনের খাবার আটজনের জন্য যথেষ্ট হয়।” (সহীহ মুসলিম) ২১৪

ঠিক এ হাদীসের অনুরূপ আরেকটি হাদীস আছে, যেটি বর্ণনা করেছেন হযরত আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। এই হাদীসটি ইসলামিক টিভি প্রতিনিয়ত প্রদর্শন করে, যেনো হাদীসটি আমরা ভুলে না যাই। আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “দুইজনের খাবার তিনজনের জন্য, আর তিনজনের খাবার চারজনের জন্য যথেষ্ট হতে পারে।” এটি সহীহ আল বুখারী ও মুসলিম শরীফের হাদীস । ২১৫

প্রিয় দর্শক-পাঠক! রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহীহ হাদীস অনুযায়ী আমরা যদি খাদ্যাভ্যাস গড়ে তুলতে পারি, তাহলে স্বাস্থ্য অটুট থাকবে। অধিক পানাহারের কুফল থেকে আমরা রক্ষা পাবো । আসল কথা আমাদেরকে culture পরিবর্তন করতে হবে। UnProphetic culture বদলাতে হবে। এ ব্যাপারে ইসলামিক টিভি তার সূচনালগ্ন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে । আমাদের সম্মানিত উলামা মাশায়েখ ও ইসলামি বুদ্ধিজীবীরা গত ২৫ বছরে যা না করতে পেরেছেন ইসলামিক টিভি বিগত এক বছরে তা করতে সক্ষম হয়েছে, আলহামদু লিল্লাহ। তাই ইসলামিক টিভির মাননীয় চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, কলা-কুশলীসহ সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। আল্লাহ্ আপনাদেরকে জান্নাত দিয়ে পুরস্কৃত করবেন ।

যাহোক, আমি যে হাদীসটির উপর আলোচনা করছিলাম তা হলো, হযরত আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি। এই হাদীসটি যদি বাংলাদেশে বাস্তবায়ন করা হয় তাহলে ১০ কোটি লোকের খাবার ১৫ কোটি লোকের জন্য যথেষ্ট হবে। আর যদি জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি বাস্তবায়ন করা সম্ভব হয়, তবে সাড়ে ৭ কোটি লোকের খাদ্য ১৫ কোটি লোকের জন্য যথেষ্ট হবে। ফলে বাংলাদেশে খাদ্যাভাব থাকবেনা। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে, বিদেশ থেকে চড়াদামে খাদ্যদ্রব্য আমদানি করতে হবেনা। ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে