ছায়া ও রোদে ঘুমানো, বসা বা অবস্থান সম্পর্কে নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক-নির্দেশনা কী?

হযরত আবূ হুরায়রা রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন, “যখন কোনো ব্যক্তি ছায়াযুক্ত স্থানে থাকে, আর যখন শরীরের অংশবিশেষ আস্তে আস্তে সূর্যের আলোতে আসে, তখন সে যেনো সে স্থান পরিত্যাগ করে।” (আবূ দাউদ ও মুসতাদরাক) ৩৫৬

ইবনে বুরাইদা রহমাতুল্লাহ আলাইহি তার পিতার সূত্রে বর্ণনা করেন, “নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংশিক ছায়াযুক্ত স্থান ও আংশিক রোদযুক্ত স্থানে বসতে নিষেধ করেছেন।” (ইবনে মাজাহ ও মুসতাদরাক) ৩৫৭

অপরদিকে আবূ নু'য়াইম রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, “নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে আংশিক রোদে এবং আংশিক ছায়াতে ঘুমাতে নিষেধ করেছেন।” (আবূ নু'য়াইম) ৩৫৮

এ তিনটি হাদীস থেকে আমরা জানতে পারি যে ছায়া ও রোদের মাঝে অবস্থান করা, বসে থাকা ও ঘুমানো নিষেধ। তাই গ্রামের বাড়িতে শীতকালে কেউ যদি দিনের বেলায় রোদে ঘুমায়, আর বেলা পড়ে গিয়ে সে স্থানে ছায়া চলে আসে, তখন তার সে স্থান পরিত্যাগ করা উচিত। Radiation from sunlight affects our body. তাই একই শরীরে দু'ধরনের effect থাকা কাম্য নয় ।