যে ছিল আমার স্বপনচারিণী গান  - রবীন্দ্রনাথ ঠাকুর

যে ছিল আমার স্বপনচারিণী

এতদিন তারে বুঝিতে পারি নি,

দিন চলে গেছে কুঁজিতে।

শুভখনে কাছে ডাকিলে,

লজ্জা আমার ঢাকিলে,

তোমারে পেরেছি বুঝিতে।



কে মোরে ফিরাবে অনাদরে,

কে মোরে ডাকিবে কাচে,

কাহার প্রেমের বেদনার মাঝে

আমার মূল্য আছে,

এ নিরন্তর সংশয়ে আর

পারি না কেবলি যুঝিতে--

তোমারেই শুধু সত্য পেরেছি বুঝিতে।