রেণু মা, আমার ঘরে তক্ষক ঢুকেছে - জয় গোস্বামী---সূর্য পোড়া ছাই 

রেণু মা, আমার ঘরে তক্ষক ঢুকেছে

তক্‌-খো, তক্‌-খো–তার ডাক



রেনু মা, সংকেতগাছ দূরে দাঁড়িয়েছে

জ্যোৎস্না লেগে পুড়ে গেছে কাক



আমি সে-গাছের ডালে, দড়ি ভেবে, সর্প ধরে উঠি

সর্প থেকে বিষ খসে যায়



রেণু মা, তোমার হাতে তালি বাজে–রাতের আকাশে

ডানা মেলে জ্যোতির্ময় তক্ষক পালায়