গানের জাল  - রবীন্দ্রনাথ ঠাকুর

দেবে তুমি

কখন নেশায় পেয়ে

আপন-মনে

যাও চলে গান গেয়ে।

যে আকাশের সুরের লেখা লেখ

কুঝি না তা, কেবল রহি চেয়ে।

হৃদয় আমার অদৃশ্যে যায় চলে,

প্রতিদিনের ঠিকঠিকানা ভোলে-

মৌমাছিরা আপনা হারায় যেন

গন্ধের পথ বেয়ে।



গানের টানা জালে

নিমেষ-ঘেরা বাঁধন হাতে

টানে অসীম কালে।

মাটির আড়ালে করি ভেদন

স্বর্গলোকের আনে বেদন,

পরান ফেলে ছেয়ে।