যে-ছাত্রীটি নিরুদ্দেশ হয়ে যাবে - জয় গোস্বামী---সংকলিত (জয় গোস্বামী) 

কী বুঝেছে সে-মেয়েটি ?

সে বুঝেছে রাজুমামা মায়ের প্রেমিক।

কী শুনেছে সে-মেয়েটি ?

সে শুনেছে মায়ের শীৎকার।

কী পেয়েছে সে-মেয়েটি ? ___ সে পেয়েছে জন্মদিন ?

চুড়িদার, আলুকাবলি ___ কু-ইঙ্গিত মামাতো দাদার।

সে খুঁজেছে ক্লাসনোট, সাজেশন ___

সে ঠেলেছে বইয়ের পাহাড়

পরীক্ষা, পরীক্ষা সামনে ___ দিনে পড়া, রাতে পড়া ___

ও পাশের ঘর অন্ধকার

অন্ধকারে সে শুনেছে চাপা ঝগড়া, দাঁত নখ,

ছিন্ন ভিন্ন মা আর বাবার।