রাজীব হায়দার স্মরণে - তানভীর মুহাম্মদ ত্বকী---ত্বকীর খেরোখাতা 

ফুলের মতো দৃশ্যমান

রক্তমাখা রাজীবের চোখ

সবুজ পাতার সাথে

দৃশ্য জুড়ায়

লাল-সবুজের পতাকা-

যেন বলে ওঠে

এই তো স্বদেশ

লাল-সবুজের বাস যেখানে

প্রকৃতি ও সংগ্রামে-