ব্যস্ততা - তসলিমা নাসরিন---কিছুক্ষণ থাকো 

তোমাকে বিশ্বাস করেছিলাম, যা কিছু নিজের ছিল দিয়েছিলাম, 

যা কিছুই অর্জন-উপার্জন ! 

এখন দেখ না ভিখিরির মতো কেমন বসে থাকি ! 

কেউ ফিরে তাকায় না। 

তোমার কেন সময় হবে তাকাবার ! কত রকম কাজ তোমার ! 

আজকাল তো ব্যস্ততাও বেড়েছে খুব। 

সেদিন দেখলাম সেই ভালবাসাগুলো 

কাকে যেন দিতে খুব ব্যস্ত তুমি, 

যেগুলো তোমাকে আমি দিয়েছিলাম।